শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

সবাইকে আত্মনির্ভরশীল হয়ে ঘুরে দাঁড়াতে হবে : পরিকল্পনামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় রবিবার, ২১ আগস্ট, ২০২২

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, সকলকে আত্মনির্ভরশীল হয়ে ঘুরে দাঁড়াতে হবে। আল্লাহর মেহেরবানিতে আমরা অবশ্যই ঘুরে দাঁড়াবো। জেলার শান্তিগঞ্জ উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত ৫০টি পরিবারের মাঝে সুনামগঞ্জ জেলা সমিতি ইউকের উদ্যোগে ঢেউ টিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন, ‘উপহার মাপজোক করে হয় না। প্রবাসীদের কাছ থেকে যা এসেছে তাই গুরুত্বপূর্ণ। আমরা খুব খুশি।’
শান্তিগঞ্জ উপজেলা সদরে মন্ত্রীর হিজল বাড়িতে সুনামগঞ্জের বিভিন্ন উপজেলার ৫০টি হতদরিদ্র পরিবারের মাঝে এ ঢেউ টিন বিতরণ করেন তিনি।
সুনামগঞ্জ জেলা সমিতি ইউকের সভাপতি ব্যারিস্টার ফখরুল আলম চৌধুরী শামীমের সভাপতিত্বে ও সহ-সাধারণ সম্পাদক এম এ সালামের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো.জাহাঙ্গীর হোসেন, শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা (টিএইচও) ডা. জসিম উদ্দিন শরীফি।
এসময় উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ সমিতি ইউকের সাংগঠনিক সম্পাদক ও লন্ডন প্রবাসী বিপ্লব সরদার, সমাজকর্মী আলী খান, শান্তিগঞ্জ আওয়ামী লীগের সহ-সভাপতি রফিক খান, সহ-সাধারণ সম্পাদক আবাব মিয়া, এনামুল কবির, আওয়ামী লীগ নেতা শাহীন আহমদ, উপজেলা কৃষকলীগের সভাপতি ফয়জুর রহমান ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রিপন তালুকদার।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com