টাঙ্গাইলের কালিহাতীতে ৫৩০ জন অসহায়দের মাঝে বয়স্ক ভাতার কার্ড বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (২২ আগষ্ট) ‘ শেখ হাসিনার মমতা, বয়স্কদের জন্য নিয়মিত ভাতা’ স্লোগানে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় সকালে গোহালিয়াবাড়ী ইউনিয়নে ও সল্লা ইউনিয়নে দুপুরে পৃথকভাবে ভাতা বহি বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বয়স্ক ভাতা বহি বিতরণ করেন, টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের সংসদ সদস্য হাছান ইমাম খান সোহেল হাজারী। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আনছার আলী বিকম, উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হুসেইন, সমাজসেবা কর্মকর্তা জসিম উদ্দিন, উপজেলা আওয়ামী লীগনেতা শরীফ আহমেদ রাজু, সল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আলীম, গোহালিয়াবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই, প্যানেল চেয়ারম্যান নুরুল ইসলাম প্রমুখ। সল্লা ইউনিয়নে ৩০০ ও গোহালিয়াবাড়ী ইউনিয়নে ২৩০ জন বয়স্কদের মাঝে ভাতা বহি বিতরণ করা হয়।