শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

ঠাকুরগাঁওয়ে শিশু সুরক্ষা বিষয়ক ফলোআপ মিটিং

বিধান চন্দ্র রায় ঠাকুরগাঁও
  • আপডেট সময় সোমবার, ২২ আগস্ট, ২০২২

ঠাকুরগাঁওয়ে শিশু সুরক্ষা বিষয়ক সিটিজেন ভয়েস এন্ড একশন (সিভিএ) ফলোআপ মিটিং অনুষ্ঠিত হয়েছে। ঠাকুরগাঁও সিভিএ ওয়ার্কিং গ্রুপ এর আয়োজনে ও ঠাকুরগাঁও সদর থানা এবং ওয়ার্ল্ড ভিশনের সহযোগীতায় সোমবার দুপুরে সেবা প্রদানকারী ও সেবা গ্রহণকারী সদস্যদের নিয়ে এ মিটিং অনুষ্ঠিত হয়। সিভিএ সদস্য ফারজানা আক্তার মুন্নির সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) কামাল হোসেন। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সদর থানার ওসি অপারেশন জিয়ারুল হক, শিশু বিষয়ক কর্মকর্তা জোবেদ আলী, ইসলামিক রিলিফ ঠাকুরগাঁওয়ের ম্যনেজার নুর নবী, ওয়ার্ল্ড ভিশন ঠাকুরগাঁও এপি ম্যনেজার লিওবার্ট চিসিম। বক্তারা এ সময় ঠাকুরগাঁও সদর থানার শিশু কেন্দ্রিক বিভিন্ন সমস্যা ও মামলার নানা দিক নিয়ে আলোচনা করেন এবং সরকারী বিভিন্ন হটলাইনগুলি ব্যবহারের সুবিধা সহ জেলার শিশু কেন্দ্রিক নানা সমস্যা ও তার সমাধান বিষয়ে আলোচনা করেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com