শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

মন্ত্রীর মর্যাদা পেলেন ঢাকার দুই মেয়র, প্রজ্ঞাপন জারি

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় সোমবার, ২২ আগস্ট, ২০২২

ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপসকে মন্ত্রীর মর্যাদা দিয়েছে সরকার। সোমবার (২২ আগস্ট) মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে চার সিটি করপোরেশনের মেয়রদের মন্ত্রী-প্রতিমন্ত্রী মর্যাদা নির্ধারণ করা হয়েছে। প্রজ্ঞাপনে চট্টগ্রাম ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়রকে প্রতিমন্ত্রীর মর্যাদা দেওয়া হয়েছে। এর আগে ঢাকার দুই সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক ও সাঈদ খোকন মন্ত্রীর মর্যাদা পেয়েছিলেন। ঢাকার বর্তমান দুই মেয়র নির্বাচিত হওয়ার পর কয়েকবারই তাদের মন্ত্রী মর্যাদা দেওয়ার গুঞ্জন শোনা গেলেও অবশেষে তা বাস্তবায়ন হলো। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাচন হয়েছে ২০২০ সালের ১ ফেব্রুয়ারি। দুই মেয়রকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শপথ পাঠ করিয়েছেন ২৭ ফেব্রুয়ারি। অন্যদিকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের টানা তিনবারের মেয়র সেলিনা হায়াৎ আইভী। তিনি এর আগে মেয়র হিসেবে উপমন্ত্রীর মর্যাদা ভোগ করেছেন। এবার পেয়েছেন প্রতিমন্ত্রীর মর্যাদা। চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরীও পেয়েছেন প্রতিমন্ত্রীর মর্যাদা। ২০২১ সালের ২৭ জানুয়ারি রেজাউল মেয়র নির্বাচিত হন। শপথ নেন ১১ ফেব্রুয়ারি।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com