শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

‘পরাণের পরাণ’-এ কেয়া

বিনোদন ডেস্ক:
  • আপডেট সময় বুধবার, ২৪ আগস্ট, ২০২২

বাংলাদেশের চলচ্চিত্রের নন্দিত নায়িকা সাবরিনা সুলতানা কেয়া একের পর এক নতুন নতুন সিনেমায় অভিনয় করে যাচ্ছেন। এরইমধ্যে তিনি নতুন আরো একটি সিনেমার কাজ শুরু করেছেন। সিনেমার নাম ‘পরাণের পরাণ’। এতে কেয়া অভিনয় করছেন নদী চরিত্রে। সিনেমাটির কাহিনী, চিত্রনাট্য ও পরিচালনা করছেন সালমান জসিম। এতে কেয়ার বিপরীতে অভিনয় করছেন অনিক রহমান অভি। কেয়া জানান এরইমধ্যে তিনি এই সিনেমার শুটিং-এ অংশ নিয়েছেন। এতে তার বাবার চরিত্রে অভিনয় করছেন কাজী হায়াৎ।
কেয়া বলেন,‘পরাণের পরাণ সিনেমার গল্পটা এক কথায় অসাধারণ। যে কারণে সিনেমাটিতে কাজ করছি আমি। সত্যি বলতে কী এর আগেও যে নতুন ছয়টি সিনেমাতে আমি অভিনয় করেছি প্রত্যেকটিরই গল্প এক কথায় দুর্দান্ত। আমি যে কারণে প্রতিটি সিনেমা নিয়েই আশাবাদী। গল্প ভালো হলে কাজ করতে ভালো লাগে। পরাণের পরাণ’রও গল্প ভালোলাগলো বিধায় কাজ করছি এবং কাজটা উপভোগ করছি আমি। আশা করি ভালোভাবে কাজ শেষ হলে সিনেমাটি যথাসময়ে মুক্তি পেলে সবার ভালো লাগবে।’
কেয়া জানান, এরইমধ্যে তিনি শেষ করেছেন মেহেদী হাসানের ‘জল জোছনা’ সিনেমার কাজ। এই সিনেমাতেও একটি চমৎকার চরিত্রে তাকে অভিনয়ে দেখবেন দর্শক। ‘জল জোছনা’ সিনেমাটি নিয়েও যে কারণে আশাবাদী কেয়া। মুক্তির অপেক্ষায় রয়েছে কেয়া অভিনীত আলী আজাদের ‘বনলতা’, রাকিবুল আলম রাকিবের ‘কথা দিলাম’, ‘ইয়েস ম্যাডাম’, ‘সীমানা’ও ইভান মল্লিকের ‘মোনাফিক’। সিনেমাগুলোতে তার বিপরীতে রয়েছেন সাইফ খান, শিপন মিত্র, জামশেদ শামীম। ২০০১ সালের ৭ মার্চ মুক্তি পায় কেয়া অভিনীত মনতাজুর রহমান আকবর পরিচালিত সিনেমা ‘কঠিন বাস্তব’। এতে তার বিপরীতে ছিলেন আমিন খান ও রিয়াজ। তার ভাই রয়েল মারা যাবার কারণে একসময় চলচ্চিত্রে অনিয়মিত হয়েছিলেন। কিন্তু এখন পুরোদস্তুর ব্যস্ত তিনি সিনেমার কাজ নিয়ে। কেয়া বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যকরী সদস্য।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com