শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

পুলিৎজার পুরস্কার জিতলেন বাংলাদেশি বংশোদ্ভূত ফাহমিদা আজিম

আন্তর্জাতিক ডেস্ক:
  • আপডেট সময় বুধবার, ২৪ আগস্ট, ২০২২

বাংলাদেশি বংশোদ্ভূত প্রথম মার্কিন নাগরিক হিসেবে পুলিৎজার পুরস্কার জিতেছেন ইলাস্ট্রেটর ও গল্পকার ফাহমিদা আজিম। ‘হাউ আই এসকেপড এ চাইনিজ ইন্টারমেন্ট ক্যাম্প’ বা ‘আমি যেভাবে চীনা বন্দিশিবির থেকে পালিয়ে এলাম’ শিরোনামে একটি প্রতিবেদনের জন্য ‘সাংবাদিকতার নোবেল’ খ্যাত সম্মানজনক এই পুরস্কার পেয়েছেন তিনি। ২০২১ সালের ২৮ ডিসেম্বর ইনসাইডার ওয়েবসাইটে প্রকাশিত হয়েছিল প্রতিবেদনটি। এতে অবদানের জন্য ‘ইলাস্ট্রেটেড রিপোর্টিং অ্যান্ড কমেন্টারি’ বিভাগে যৌথভাবে পুলিৎজার জিতেছেন ফাহমিদা। তিনি ছাড়াও বিজয়ী এই দলে রয়েছেন ইনসাইডারের অ্যান্থনি ডেল কোল, জোশ অ্যাডামস এবং ওয়াল্ট হিকি। সাংবাদিকতা ও প্রকাশনার জগতে পুলিৎজার পুরস্কারকে অত্যন্ত সম্মানজনক বলে বিবেচনা করা হয়। এর আগে, চলতি বছরের শুরুর দিকে ‘সামিরা সার্ফ’ বইয়ের জন্য ‘গোল্ডেন কাইট’ পুরস্কার জিতেছিলেন ফাহমিদা আজিম।
পুলিৎজারের ওয়েবসাইটে বলা হয়েছে, ফাহমিদা আজিম একজন ইলাস্ট্রেটর ও গল্পকার। পরিচয়, সংস্কৃতি ওস্বায়ত্তশাসনের থিমগুলোর ওপর তিনি কাজ করেন। দ্য নিউইয়র্ক টাইমস, এনপিআর, গ্ল্যামার, সায়েন্টিফিক আমেরিকান, দ্য ইন্টারসেপ্ট, ভাইসসহ আরও অনেক জায়গায় ফাহমিদা ও তার শিল্পকে দেখা গেছে। তিনি তার নিজের ‘মুসলিম উইমেন আর এভরিথিং’ (হার্পারডিজাইন, ২০২০)-সহ বেশ কয়েকটি বই চিত্রিত করেছেন। ফাহমিদা অসাধারণ জীবনযাপনকারী সাধারণ মানুষ, সুন্দর জীবনযাপনকারী কাল্পনিক মানুষ এবং খাবারের ছবি আঁকতে পছন্দ করেন। বাংলাদেশি বংশোদ্ভূত এ নারী এখন ওয়াশিংটনের সিয়াটলে বসবাস করেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com