শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

আ’লীগ পালানোর পথ খুঁজে পাবে না : সুলতান সালাহউদ্দিন টুকু

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় বুধবার, ২৪ আগস্ট, ২০২২

জাতীয়তাবাদী যুবদলের সভাপতি সুলতান সালাহউদ্দিন টুকু বলেছেন, ক্ষমতাসীন আওয়ামী লীগকে রাজপথে মোকাবেলায় যুবদলই যথেষ্ট। সারাদেশে যুবদল, ছাত্রদলসহ বিএনপির নেতাকর্মীদের ওপর যে অত্যাচার-নির্যাতন, গুম-খুন করা হয়েছে তার হিসেব নেয়ার সময় হয়েছে। কড়ায়-গ-ায় হিসেব আদায় করা হবে। পালানোর পথও খুঁজে পাবে না এই জুলুমবাজ আওয়ামী লীগ। গতকাল মঙ্গলবার ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের আয়োজনে রাজধানীর কামরাঙ্গীচর থানা যুবদলের এক কর্মীসভায় তিনি এসব কথা বলেন। সুলতান সালাউদ্দিন টুকু বলেন, আওয়ামী লীগ যখনই ক্ষমতায় এসেছে তখনই দেশের গণতন্ত্রকে বিকিয়ে দিয়েছে। স্বাধীনতার পর তারা বাকশাল গঠন করেছে এবার ফ্যাসিবাদী রাষ্ট্র তৈরি করছে। দেশের গণতন্ত্রকে হরণ করেই তারা ক্ষান্ত হয়নি, লুটপাট করে দেশের অর্থনীতিকেও দেউলিয়া করেছে। তারা সন্ত্রাস করে, মামলা-হামলা দিয়ে বিরোধী রাজনীতিকে নির্বাসনে পাঠানোর চেষ্টা করছে। কিন্তু ইতিহাস বলে– একদিন তারাই নির্বাসিত হবে। জনগণের ক্ষমতার কাছে তারা টিকতে পারবে না। পালাতে হবে।
তিনি বলেন, এই লালবাগ-কামরাঙ্গীরচর এলাকায় বিএনপির জনপ্রিয় নেতা নাসিরউদ্দিন আহমেদ পিন্টুকে অন্যায়ভাবে কারাগারে প্রেরণ করে হত্যা করা হয়েছে। একদিন এর জবাব ও বিচার এই মাটিতেই হবে। সেদিন আর বেশিদূর নয়। যুবদলের সাধারণ সম্পাদক মোনায়েম মুন্না বলেন, অবৈধ সরকারের মসনদ কাঁপতে শুরু করেছে। তাদের পায়ের তলায় মাটি সরছে। এবার আমাদের একটু ধাক্কা দিতে হবে। এজন্য নিজেদের প্রস্তুত করতে হবে। বিএনপির নেতাকর্মীরাই যথেষ্ট এই সরকারকে হটানোর জন্য। তিনি বলেন, এই সরকার ক্ষমতায় থাকলে দেশ থাকবে না, দেশের স্বাধীনতা থাকবে না, গণতন্ত্র ফিরবে না। আমাদের মা ও মাটির নেত্রী খালেদা জিয়ার মুক্তি মিলবে না, তারেক রহমান দেশে আসতে পারবে না। আমাদের প্রত্যেকের নামে যে মামলার পাহাড় জমেছে তা থেকেও মুক্তি মিলবে না। তাই নিজেদের অস্তিত্ব রক্ষায়, দেশের সার্বভৌমত্ব রক্ষায় আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে হবে।
ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের যুগ্ম আহ্বায়ক আতাউর রহমানের সভাপতিত্বে ও শফিকুল আলম নাদিমের স ালনায় সভায় আরো বক্তব্য রাখেন মহানগর দক্ষিণের আহ্বায়ক গোলাম মাওলা শাহীন, সদস্য সচিব খন্দকার এনামুল হক, সদস্য কামাল হোসেন, খন্দকার রফিকুল ইসলাম প্রমুখ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com