শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

বাংলাদেশকে ফাইজারের আরও ১ কোটি ডোজ টিকা দিল যুক্তরাষ্ট্র

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় বুধবার, ২৪ আগস্ট, ২০২২

বাংলাদেশকে কোভ্যাক্সের আওতায় ফাইজারের তৈরি কোভিড-১৯ টিকার আরও ১ কোটি ডোজ অনুদান দিয়েছে যুক্তরাষ্ট্র। এর মধ্য দিয়ে বাংলাদেশকে সাড়ে আট কোটি ডোজ করোনার টিকা অনুদান হিসেবে দিল যুক্তরাষ্ট্র। গতকাল মঙ্গলবার (২৩ আগস্ট) ঢাকার মার্কিন দূতাবাস এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়েছে, এ টিকার মাধ্যমে কিশোর ও প্রাপ্তবয়স্ক নাগরিকদের টিকাদান কার্যক্রম অব্যাহতভাবে চালিয়ে যেতে পারবে বাংলাদেশ। কোভ্যাক্সের মাধ্যমে এ টিকা দিল যুক্তরাষ্ট্র। এতে বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় দেশব্যাপী কিশোর ও প্রাপ্তবয়স্ক নাগরিকদের টিকাদান কার্যক্রমের সম্প্রসারণ অব্যাহত রাখতে পারে।
যুক্তরাষ্ট্র বাংলাদেশের জাতীয় কোভিড-১৯ টিকাদান কর্মসূচির প্রতিটি ক্ষেত্রে সহায়তা প্রদানের লক্ষ্যে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে যাচ্ছে। তাদের কাজের প্রচেষ্টার মধ্যে রয়েছে বাংলাদেশের ৬৪টি জেলায় টিকাদান কার্যক্রমের সফল বাস্তবায়নের জন্য ৫১ হাজার জনেরও বেশি স্বাস্থ্যসেবা দানকারী ও অন্য কর্মীদের নিরাপদ টিকাদান কার্যক্রম পরিচালনা বিষয়ে প্রশিক্ষণ প্রদান। এ ছাড়া যুক্তরাষ্ট্র ১৮টি ফ্রিজার ভ্যান, ৭৫০টি ফ্রিজার ইউনিট ও ৮ হাজার টিকা বহনের বাক্স অনুদান দেওয়ার পাশাপাশি ৪ কোটি ৭০ লাখ টিকা সরাসরি প্রদানের লক্ষ্যে বাংলাদেশের প্রত্যন্ত অ লগুলোয় ৫ কোটি ৭০ লাখ ডোজ টিকা পরিবহনে সহায়তা করেছে। আন্তর্জাতিক সহায়তা হিসেবে বাংলাদেশ যে পরিমাণ কোভিড-১৯ টিকা পেয়েছে তার মধ্যে দুই-তৃতীয়াংশেরও বেশি টিকা দিয়েছে যুক্তরাষ্ট্র।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com