বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

দুইদিন ছুটিতে শিক্ষার্থীদের ক্ষতি হবে না : শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় বুধবার, ২৪ আগস্ট, ২০২২

শিক্ষামন্ত্রী ডা: দীপু মনি বলেছেন,সপ্তাহে দুইদিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকলে শিক্ষার্থীদের কোন ক্ষতি হবে না। বরং তারা এনার্জি নিয়ে পড়ালেখা করতে পারবে। গতকাল মঙ্গলবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি সাংবাদিকদের কাছে এ কথা বলেন।
তিনি বলেন,আমাদের বৈশ্বিক বিদ্যুৎ ও জ্বালানি সংকট চলছে। সে সময়ে আমরা যেন সাশ্রয়ী করতে পারি,এ কারণেই আমরা এখন থেকে এ উদ্যোগ গ্রহণ করেছি।
শিক্ষামন্ত্রী আরও বলেন, সপ্তাহে পাঁচ দিন যে ক্লাস হবে সে পাঁচ দিনই আমাদের যে পরিকল্পনা রয়েছে সে পরিকল্পনা অনুযায়ী ক্লাস হবে। এ কারণে আমরা মনে করি না যে শিক্ষার্থীদের কোন ক্ষতি হবে।
এর আগে মন্ত্রী জাতীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। পরে পবিত্র ফাতেহা পাঠ করে বঙ্গবন্ধু সহ ৭৫ এর ১৫ আগস্টের শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অংশ নেন তিনি।
এসময় শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মশিউর রহমান, গোপালগঞ্জ জেলা প্রশাসক শাহিদা সুলতানা,পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা,জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুব আলী খান,টুঙ্গিপাড়া পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল-মামুন, সহকারী কমিশনার (ভূমি) দেদারুল ইসলামপ্রমুখ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com