শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

তিতাসে নতুন ভোটারদের ছবি তোলার কার্যক্রম পরিদর্শন

আবু কোরাইশ (আপেল) কুমিল্লা উত্তর
  • আপডেট সময় বুধবার, ২৪ আগস্ট, ২০২২

কুমিল্লার তিতাসে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের অংশ হিসেবে নতুন ভোটারদের ছবি তোলার কার্যক্রম পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার এটিএম মোর্শেদ। উপজেলার মাছিমপুর আর আর ইনস্টিটিউশনে ৫নং কলাকান্দি ইউনিয়নের নতুন ভোটারদের ছবি তোলার প্রথম দিনের কার্যক্রম পরিদর্শন করেন। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাচন অফিসার মোসাঃ মোমিনুর জাহান, কলাকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইব্রাহিম সরকার, মাছিমপুর আর আর ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক মোঃ মাহফুজুর রহমান চৌধুরী, সাবেক শিক্ষক কবির আহমেদ, ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের ইউনিয়ন সুপারভাইজার মোঃ দেলোয়ার হোসেন ও ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য মনসুর আলী, ২নং ওয়ার্ডের ইউপি সদস্য কামাল সরকারসহ আরো অনেকেই। উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, নতুন ভোটারদের ছবি তোলার এ কার্যক্রম গত ১৪ আগস্ট ২০২২ইং তারিখে শুরু হয়েছে, শেষ হবে আগামী ১০ সেপ্টেম্বর ২০২২ইং তারিখে। এবিষয়ে তিতাস উপজেলা নির্বাচন অফিসার মোসাঃ মোমিনুর জাহান জানান, “সর্বশেষ তথ্য অনুযায়ী এই উপজেলায় নতুন ভোটারের সংখ্যা প্রায় ১২ হাজার হতে পারে। তাদের নির্ধারিত সময়ে স্ব-স্ব কেন্দ্রে ছবি তোলা ও অন্যান্য কার্যক্রমের জন্য হাজির হতে অনুরোধ করা হয়েছে। উল্লেখ্য যে, যাদের জন্ম তারিখ ০১ জানুয়ারী ২০০৭ বা তার পূর্বে তারা এই কার্যক্রমের অন্তর্ভুক্ত হতে পারবেন। তিনি আরো বলেন, একাধিকবার ভোটার হওয়া আইনত দন্ডনীয় অপরাধ।” পরিদর্শনকালে উপজেলা নির্বাহী অফিসার এটিএম মোর্শেদ বলেন, ছবি তুলতে এসে নতুন ভোটারদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। ভোটার তালিকা হালনাগাদ দায়িত্বপ্রাপ্ত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ নির্ভুল ভাবে নতুন ভোটারদের তথ্যসংগ্রহ করেছেন, সেই সঙ্গে নতুন ভোটারদের ছবি উত্তোলন টিমও নিখুঁত ভাবে ডাটা এন্টিসহ ছবি উত্তোলন করায় তিনি সন্তোষ প্রকাশ করেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com