শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

ঠাকুরগাঁওয়ে বাংলাদেশ কোচ-রাজবংশী-বর্মন সংগঠনের প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন

বিধান চন্দ্র দাস ঠাকুরগাঁও :
  • আপডেট সময় বুধবার, ২৪ আগস্ট, ২০২২

ঠাকুরগাঁওয়ে বিভিন্ন দাবিতে বাংলাদেশ কোচ-রাজবংশী-বর্মন সংগঠনের প্রতিবাদ সমাবেশ, মানববন্ধন ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। গতকাল বুধবার পৌর শহরের অপরাজেয়-৭১ থেকে প্রতিবাদী মিছিল করে চৌরাস্তায় এসে সামবেশ করা হয়। পরে সেখানে ঘন্টাব্যাপী মানববন্ধন শেষে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি পেশ করা হয়। “কুন্ঠে বাহে সগায় তমা, আইসো সগায় একখেনা হও” এই শ্লোগানে বাংলাদেশ কোচ-রাজবংশী-বর্মন সংগঠন কেন্দ্রীয় কমিটির আয়োজনে এবং বাংলাদেশ কোচ আদিবাসী সংগঠন, জাতীয় আদিবাসী বিষয়ক কোয়ালিশন, ও জয়েনশাহী আদিবাসী সংগঠনের সহযোগিতায় প্রতিবাদ সমাবেশে সংগঠনের সভাপতি বকুল চন্দ্র বর্মনের সভাপতিত্বে বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক দিনা বর্মন, আহবায়ক রিংকু বর্মন, সহ সভাপতি নিশাত রায়, রাজকুমার বর্মন, অনিমেশ বর্মন, সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান উপদেষ্টা (বিকেআরবিএস) প্রকাশ চন্দ্র বর্মন, সেভ এ স্মাইল ও প্রতিনিধি পাহাড়ী আদিবাসীর সাধারণ সম্পাদক লামপ্রা ত্রিপুরা, প্রেসক্লাব সভাপতি মনসুর আলী, বাংলাদেশ গারো ছাত্র সংগঠনের সদস্য চন্ডী জেংচাম, টাঙ্গাইল কোচ আদিবাসী সংগঠনের সদস্য রামপদ কোচ, ঢাকার আদিবাসী বিষয়ক জাতীয় কোয়ালিনের সমন্বয়ক মাজহারুল ইসলাম মাজহার, বাংলাদেশ কোচ আদিবাসী সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক গৌরাঙ্গ বর্মন প্রমুখ। বক্তারা সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক প্রকাশিত গেজেটে ২নং ক্রমিকে কোচ ও ১৫নং ক্রমিকে বর্ণিত বর্মন সম্প্রদায়ভুক্ত ঠাকুরগাঁও জেলায় বসবাসরত আদিবাসী বর্মন, রায় ও সিংহ পদবী ধারীদের আদিবাসী তথা ক্ষুদ্রনৃগোষ্ঠী সনদপত্র প্রদানসহ অন্যান্য সকল সাংবাবিধানিক অধিকার ও আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতির দাবি জানান।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com