বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

বদলগাছীতে ১ লক্ষ ২০ হাজার টাকার কারেন্ট জাল জব্দ

বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি :
  • আপডেট সময় বুধবার, ২৪ আগস্ট, ২০২২

নওগাঁর বদলগাছীতে ১ লক্ষ ২০ হাজার টাকার কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে দেওয়া হয়েছে। ২৪ আগষ্ট বেলা অনুমান ২ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুস সালাম থানা পুলিশের সদস্য সহ বদলগাছী হাটখোলা বাজারের মসজিদ মার্কেটের একটি দোকান ঘরে অভিযান চালিয়ে ৩শত পিছ নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করেন। যার মূল্য ১ লক্ষ ২০ হাজার টাকা। এরপর উপজেলা নির্বাহী অফিসার আল্পনা ইয়াসমিন বাজারের মধ্যেই মোবাইল কোর্ট বসিয়ে দোকানীর ৫ হাজার টাকা জরিমানা এবং জালগুলো আগুন দিয়ে পুড়িয়ে ফেলেন। এসময় উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুস সালাম,থানার এস.আই. তুহিন, সহকারী মৎস্য কর্মকর্তা মাহফুজুল হক,ক্ষেত্র সহকারী আব্দুল বারি সহ বাজারের লোকজন উপস্থিত ছিলেন। অপর এক অভিযানে দাউদপুর নদী থেকে ঘের জাল আটক করে পুড়িয়ে ফেলেন মৎস্য কর্মকর্তা আব্দুস সালাম।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com