শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

তথ্য মন্ত্রণালয়ে শাকিব খান

বিনোদন:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৫ আগস্ট, ২০২২

কিছুদিন আগেই প্রায় নয় মাস পর দেশে ফিরেছেন ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান। ফেরার পর এক সপ্তাহের মধ্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের হাজির হলেন তিনি। সৌজন্য সাক্ষাৎ ও অনুদানের জন্যই গতকাল (২১ আগস্ট) মন্ত্রণালয়ে যান এ নায়ক এবং দেখা করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে। ২০২১-২২ অর্থবছরে ‘মায়া’ নামের একটি সিনেমা বানানোর জন্য ৬৫ লাখ টাকা অনুদান পেয়েছেন শাকিব খান। ছবিটি নির্মাণের জন্য সরকারি অনুদানের চেকও গ্রহণ করেন শাকিব। প্রাথমিকভাবে তিনি পেয়েছেন ৩০ শতাংশের টাকার চেক। এদিকে, বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। তাকে ধন্যবাদ জানিয়ে তার সেই পোস্টটি শেয়ার করেছেন শাকিব নিজেও।
শাকিব লেখেন, ‘ধন্যবাদ তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডা. হাছান মাহমুদ আপনার মূল্যবান সময় ও আলাপের জন্য।’
এদিকে, প্রজ্ঞাপনে সিনেমাটির নির্মাতা হিসেবে রয়েছে হিমেল আশরাফের নাম। তবে শাকিব ও হিমেল দুজনই জানিয়েছেন, তারা ছবিটির জন্য প্রস্তুতি নিচ্ছেন। ছবিতে নায়িকা থাকছেন পূজা চেরি।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com