শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

এবার সীমাহীন মেয়াদ-ভলিউমের ডাটা প্যাকেজ আনলো রবি

আইটি ডেস্ক:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৫ আগস্ট, ২০২২

যারা মেয়াদহীন ডাটা প্যাকেজ ব্যবহার করতে আগ্রহীদের জন্য সীমাহীন মেয়াদের প্যাকেজ ও নির্দিষ্ট সময়ের জন্য সীমাহীন ডাটা ব্যবহার করতে আগ্রহীদের জন্য সীমাহীন ভলিউমের প্যাকেজ এনেছে বেসরকারি মোবাইল ফোন অপারেটর কোম্পানি রবি অ্যাজিয়াটা। মঙ্গলবার (২৩ আগস্ট) রবি অ্যাজিয়াটা থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ১০, ২০ ও ৫০ জিবি সীমাহীন মেয়াদের ডাটা প্যাকেজগুলোর মূল্য যথাক্রমে ৪৪৪, ৭৭৭ এবং ১ হাজার ৪৪৪ টাকা। বাজারে থাকা বহুমাত্রিক ডাটা প্যাকের মাঝে গ্রাহকদের জন্য ১০ জিবির ডাটা প্যাকটি আকর্ষণীয় দামে আনা হয়েছে।
আরও উল্লেখ করা হয়, গ্রাহকরা ২৩ টাকায় ২ ঘণ্টা ও ৩৪ টাকায় ৩ ঘণ্টা সীমাহীন ডাটা ব্যবহার উপভোগ করতে পারবেন। সব ডাটা ব্যবহারকারী গ্রাহকদের মানসম্পন্ন সেবা নিশ্চিত করতে এস প্যাকে নির্দিষ্ট শর্ত প্রযোজ্য।
রবির ৭৪ শতাংশের বেশি গ্রাহক ইন্টারনেট ব্যবহার করেন, যা এই খাতে সর্বোচ্চ। আকর্ষণীয় এ ডাটা প্যাকগুলো রবির গ্রাহকদের ডিজিটাল জীবনধারায় নতুন মাত্রা যোগ করবে বলে ধারণা করা করছে অপেরাটরটি। মোট গ্রাহকের ৬৫ শতাংশ ফোর-জি গ্রাহক নিয়ে এ সেবাখাতে অগ্রণী অবস্থানে রয়েছে রবি। এর আগে দেশের মোবাইল ফোন গ্রাহকদের স্বার্থ বিবেচনায় বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) বেসরকারি মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোন এবং সরকারি মোবাইল ফোন অপারেটর টেলিটকের মাধ্যমে নতুন আনলিমিটেড মেয়াদের চারটি ডাটা প্যাকেজ চালু করে। গ্রামীণফোনের নতুন দুটি ডাটা প্যাকেজ হলো- ১,১৯৯ টাকায় ৪০ জিবি ও ৫৪৯ টাকায় ১৫ জিবি। টেলিটকের ডাটা প্যাকেজ দুটি হলো- ১২৭ টাকায় ৬ জিবি ও ৩০৯ টাকায় ২৬ জিবি। চলতি বছরের ২৮ এপ্রিলে বিটিআরসির নির্দেশনায় দেশের মোবাইল অপারেটরগুলো বাজারে প্রথম আনলিমিটেড মেয়াদের ডাটা প্যাকেজ নিয়ে আসে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com