শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

নতুন অফিস সময় : সকালেই রাজধানীতে তীব্র যানজট

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৫ আগস্ট, ২০২২

বিদ্যুৎ সাশ্রয়ে সকল সরকারি ও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানের নতুন সময়সূচির প্রথম দিন গতকাল বুধবার সকালে রাজধানীর প্রায় সব সড়কেই তীব্র যানজটে ভোগান্তিতে পড়েছেন অফিসগামীরা। সরকার বিদ্যুৎ সাশ্রয়ের জন্য প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টার পরিবর্তে সকাল ৮টা থেকে বিকাল ৩টা পর্যন্ত সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত অফিসের সময়সূচির ঘোষণা দেন। রাজধানীর মহাখালী থেকে বনানী, ধানমন্ডি, বিজয় সরণি এবং মগবাজার এলাকায় সবচেয়ে বেশি যানজট ছিল।
উত্তরা এলাকার বাসিন্দা ইশতিয়াক নাসির বলেন, ‘মনে হচ্ছে মানুষের দুর্ভোগের শেষ নেই। যানজট শুধু সময়ই নষ্ট করে না, আমাদের শক্তিও নষ্ট করে। উত্তরা থেকে বনানীতে আমার অফিসে পৌঁছাতে দুই ঘণ্টা সময় লেগেছে।’ প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদেরও সকালে যানজটের দুর্ভোগ পোহাতে হয়েছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের একজন ঊর্ধ্বতন ট্রাফিক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, সড়কে বাসসহ বিপুল সংখ্যক যানবাহন পার্কিং করতে দেখা যায়, যা যানজটের সৃষ্টি করে। তিনি বলেন, ‘প্রতিদিন যানজটে এক বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়, অনেক মানুষ পায়ে হেঁটে তাদের নিজ নিজ গন্তব্যে যেতে হয়।’




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com