শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৮:২১ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

অষ্টম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু উদ্বোধন ৪ সেপ্টেম্বর

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৫ আগস্ট, ২০২২

বরিশাল-খুলনা মহাসড়কে পিরোজপুরের কচা নদীর ওপর বেকুটিয়া পয়েন্টে নির্মিত অষ্টম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু আগামী ৪ সেপ্টেম্বর উদ্বোধন করা হবে। ওইদিন গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেতুর উদ্বোধন করবেন।
গতকাল বৃহস্পতিবার (২৫ আগস্ট) দুপুরে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এ সেতুটি পরিদর্শনের পর সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।
শ ম রেজাউল করিম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ৪ সেপ্টেম্বর সকাল ১০টায় গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ সেতুটির উদ্বোধন করবেন। আর একই সময় সেতুটির পিরোজপুর প্রান্তে হাজার হাজার মানুষ উপস্থিত থেকে প্রধানমন্ত্রীর এই উদ্বোধনী অনুষ্ঠানের আনন্দ উপভোগ করবেন।
তিনি বলেন, বরিশাল-খুলনা আঞ্চলিক মহাসড়কের কচা নদীর ওপর নির্মিত এ সেতুটির নামকরণ করা হয়েছে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব অষ্টম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু। এই সেতুটি উদ্বোধনের সঙ্গে সঙ্গে রাজধানী ঢাকাসহ সমগ্র বাংলাদেশের সঙ্গে পদ্মার এপাড়ের ২১ জেলার সরাসরি সড়ক যোগাযোগে আর কোনো বাধা থাকবে না।
মন্ত্রী বলেন, সেতুটি চালু হওয়ার পর এ অঞ্চলের মানুষের জীবনে এক ব্যাপক অর্থনৈতিক পরিবর্তন সূচিত হবে। ব্যবসা-বাণিজ্য, যাতায়াতসহ সবক্ষেত্রে অকল্পনীয় পরিবর্তন ঘটবে। এই বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব সেতুটি চালুর সঙ্গে সঙ্গে বাংলাদেশের অন্যতম সমুদ্রসৈকত সাগরকন্যা কুয়াকাটা, পায়রা সমুদ্রবন্দর, পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্র, শেখ হাসিনা সেনানিবাসের সঙ্গে দেশের সর্ববৃহৎ স্থলবন্দর বেনাপোল, সমুদ্রবন্দর মোংলা এবং শিল্পনগরী খুলনার সরাসরি সড়ক যোগাযোগের দিগন্ত উন্মোচিত হবে।
এ সেতু পরিদর্শনের সময় পিরোজপুরের জেলা প্রশাসক মো. জাহেদুর রহমান, পুলিশ সুপার মো. সাঈদুর রহমান, প্রকল্প পরিচালক মামুন মাহমুদ সুমনসহ সড়ক ও সেতু বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com