শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

আন্তঃসেনানিবাস স্কুল-কলেজ বিতর্কে শ্রেষ্ঠ বক্তা জান্নাত-হাবিবা

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৫ আগস্ট, ২০২২

আন্তঃসেনানিবাস ইংলিশ মিডিয়াম স্কুল ও কলেজের বিতর্ক প্রতিযোগিতার এ বছরের আয়োজনে স্কুল শাখায় ঢাকা ক্যান্টনমেন্ট গার্লস পাবলিক স্কুল চ্যাম্পিয়ন হয়েছে। এছাড়াও কলেজ শাখায় চ্যাম্পিয়ন হয়েছে শহীদ বীর উত্তম লেফটেন্যান্ট আনোয়ার গার্লস স্কুল অ্যান্ড কলেজ। আর প্রতিযোগিতায় শ্রেষ্ঠ বক্তা হওয়ার গৌরব অর্জন করেছে ঢাকা ক্যান্টমেন্ট গার্লস পাবলিক স্কুলের সামুরা-ই-জান্নাত। কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ বক্তা শহীদ বীর উত্তম লেফটেন্যান্ট আনোয়ার গার্লস স্কুল অ্যান্ড কলেজের হাবিবা আলী নুমা।
গতকাল বৃহস্পতিবার (২৫ আগস্ট) রাজধানীর বারিধারা স্কলার্স ইন্টারন্যাশনাল স্কুল ও কলেজে (বিএসআইএসসি) প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। সমাপনী অনুষ্ঠানে বিএসআইএসসির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল এস এম সামসুল সালেকিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। প্রতিযোগিতায় শহীদ বীর উত্তম লেফটেন্যান্ট আনোয়ার গার্লস স্কুল অ্যান্ড কলেজ ও মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ রানারআপ হওয়ার গৌরব অর্জন করে।
অনুষ্ঠানের প্রধান অতিথি চূড়ান্ত বিজয়ী ও রানারআপ হওয়ার গৌরব অর্জনকারীদের চমৎকার উপস্থাপনার জন্য ভূয়সী প্রশংসা করেন। ভবিষ্যতে এ ধরনের প্রতিযোগিতা আয়োজনের ওপর বিশেষভাবে গুরুত্বারোপ করেন তিনি। এতে শিক্ষার্থীদের মেধার বিকাশ ঘটবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সমাপনী অনুষ্ঠানে লজিস্টিকস এরিয়ার আওতাধীন বিভিন্ন পদবির কর্মকর্তা, প্রতিযোগিতায় অংশগ্রহণকারী স্কুল ও কলেজ থেকে আগত শিক্ষার্থী, শিক্ষক ও বিচারকরা উপস্থিত ছিলেন। গত ১৬ আগস্ট অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে এই বিতর্ক প্রতিযোগিতা শুরু হয়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com