শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

জবিতে আবৃত্তি প্রতিযোগিতা

শাহীন আলাম, জবি :
  • আপডেট সময় শুক্রবার, ২৬ আগস্ট, ২০২২

জগন্নাথ বিশ্ববিদ্যালয় আবৃত্তি সংসদের আয়োজনে বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় আবৃত্তি প্রতিযোগিতা ২০২২ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ৭০ জন শিক্ষার্থীর অংশগ্রহণে এ প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়। এদিন সকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রধান অতিথি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইমদাদুল হক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক মো. আহ্কাম উল্ল্যাহ্।
প্রতিযোগিতার প্রথম ধাপে নির্ধারিত কবিতা ছিল আমি আজ কারো রক্ত চাইতে আসিনি এবং ৩২ নম্বর মেঘের ওপারে দ্বিতীয় ধাপে নির্ধারিত কবিতা ছিল মহাকাব্যের ট্র্যাজেডি’ এবং সমাপনী ধাপে প্রতিযোগীদের স্ব-নির্বাচিত কবিতা আবৃত্তির সুযোগ দেয়া হয়। এক্ষেত্রে একটি ধাপে উত্তীর্ণরাই কেবল পরবর্তী ধাপে অংশগ্রহণের সুযোগ পান।
জবি আবৃত্তি সংসদের সাধারণ সম্পাদক আনন্যামা নাসুহা নুহিনের সঞ্চালনায়, সভাপতিত্ব করেন সংগঠনটির উপদেষ্টা ও ইসলামিক স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক কামরুল ইসলাম জুয়েল এবং শুভেচ্ছা বক্তব্য দেন শিক্ষা ও প্রশিক্ষণ উপদেষ্টা ও সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক কে. এম. সুজাউদ্দিন। উপস্থিত ছিলেন সংগঠনটির সাবেক উপদেষ্টা ও ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মহিউদ্দিন, সভাপতি মো. জহির উদ্দিন প্রমুখ। এ সময় বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সভাপতি ম-লীর সদস্য রেজীনা ওয়ালি লীনা, সাংগঠনিক সম্পাদক আহসান উল্লাহ তমাল এবং কথা আবৃত্তি চর্চা কেন্দ্রের সহ-সভাপতি এনামুল হক বাবু। প্রতিযোগিতা শেষে নির্বাচিত সেরা তিনজনের নাম ঘোষণা করা হয়। প্রথম স্থান অধিকার করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অনামিকা গাইন, দ্বিতীয় স্থান অধিকার করেন একই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অমৃতা বিশ্বাস রিয়া এবং তৃতীয় স্থান অধিকার করেন বাঙলা কলেজের শিক্ষার্থী জাহেদ হাসান।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com