বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

এক চার্জে ২৮ ঘণ্টা চলবে ইয়ারবাড

আইটি ডেস্ক:
  • আপডেট সময় শুক্রবার, ২৬ আগস্ট, ২০২২

ভারতীয় বাজারে অপো নিয়ে এলো নতুন ট্রু ওয়্যারলেস ইয়ারবাড। অপো এনকো বাডস২ ইয়ারবাডটি একবার চার্জে ২৮ ঘণ্টা পর্যন্ত চলবে বলে দাবি করছে সংস্থাটি। এছাড়াও অসংখ্য নতুন ফিচার নিয়ে এসেছে ইয়ারবাডটি। অপো এনকো বাডস২ ইয়ারবাডটির ড্রাইভারের উপরে থাকছে টাইটানিয়াম ডায়াফ্রাম কোটিং। যা ইয়ারবাডের ট্রেবল বাড়াতে সাহায্য করবে। ফলে মিলবে ব্যালেন্সড সাউন্ড। এছাড়াও এনকো লাইভ স্ট্রেরিও সাউন্ড ইফেক্ট পাবেন ব্যবহারকারী। সেই সঙ্গে ডলবি এটমস সাপোর্ট। অরিজিনাল সাউন্ড, বাস বুস্ট, ক্লিয়ার ভোকাল মোডও থাকছে। ইয়ারবাডটিতে পাবেন ওচঢ৪ ওয়াটার রেসিস্ট্যান্ট সার্টিফিকেশন। ফলে ঘাম বা বৃষ্টিতে নষ্ট হওয়ার সম্ভাবনা কম।
এক চার্জে একটানা ৭ ঘণ্টা গান শোনা যাবে এই ইয়ারবাডটিতে। যদিও কেসের ব্যাটারি ধরলে এক চার্জে ২৮ ঘণ্টা চলবে এটি। সংস্থার দাবি মাত্র ১০ মিনিটের চার্জে ১ ঘণ্টা গান শোনা যাবে। ভয়েস ও ভিডিও কলিংয়ের জন্য এই ইয়ারবাডে রয়েছে এআই ডিপ নয়েস ক্যান্সেলেশন অ্যালগোরিদম। ব্লুটুথ ৫.২ ব্যবহারের কারণে মিলবে লো লেটেন্সি। সঙ্গে মিলবে যাবে স্টেবল কানেক্টিভিটি। অপো ফোনে এই ইয়ারবাড কানেক্ট করলে লো লেটেন্সি মোড ব্যবহার করা যাবে। ভিডিও দেখা ও গেমিংয়ের সময় হেডফোনের মতোই পারফরম্যান্স পাওয়া যাবে এই ইয়ারবাডে। অডিও কলে নয়েস ক্যান্সেলেশনের জন্য বিশেষ অর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স ব্যবহার করেছে চীনা সংস্থাটি।
যে কোনো অ্যান্ড্রয়েড বা আইফোনে কানেক্ট করা যাবে ইয়ারবাডটি। শুধু কালো রঙে ই-কমার্স সাইট ফ্লিফকার্ট ও অপো স্টোর থেকে কেনা যাবে ইয়ারবাডটি। ভারতীয় মুদ্রায় এর দাম পড়বে ১ হাজার ৭৯৯ রুপি। বাংলাদেশি মুদ্রায় যা ২ হাজার ১৪০ টাকা। সূত্র: এনডিটিভি গ্যাজেট




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com