শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

সরকার পতনই বিএনপির মূল লক্ষ্য: মির্জা ফখরুল

‍ইকবাল হোসেন:
  • আপডেট সময় শুক্রবার, ২৬ আগস্ট, ২০২২

আওয়ামী লীগ নেতৃত্বাধীন বর্তমান সরকারের পতন করাই বিএনপির মূল লক্ষ্য বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল শুক্রবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় এ কথা জানান তিনি।
সরকারকে উদ্দেশ্য করে মির্জা ফখরুল বলেন, এখন বাস্তবতা হচ্ছে ভয়াবহ ফ্যাসিবাদী ও মনস্টার আমাদের সবকিছু দুমড়ে মুচড়ে ধ্বংস করে দিয়েছে। তাকে প্রতিহত এবং পরাজিত করাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য। তিনি বলেন, অন্যায়-অত্যাচারের বিরুদ্ধে, আমার মনে হয় এই সময় নজরুল ইসলামকে যদি স্মরণ করি তাহলে আরও বেশি অনুপ্রাণিত হবো। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, বর্তমানে বাংলাদেশে দুঃশাসন চলছে। এই দুঃশাসন থেকে মুক্ত হতে নজরুলের গান-কবিতা প্রতিটা মুহূর্তে প্রেরণা যোগাবে।
বিএনপির এই মুখপাত্র আরও বলেন, নেতাজি সুভাষচন্দ্র বসু বলেছেন ‘আমরা যখন যুদ্ধে যাবো নজরুলের গান গাইবো। যখন মিছিলে যাবো নজরুলের গান গাইবো। যখন কারাগারে যাবো তখনও নজরুলের গান গাইবো।’ তাই নজরুলকে কেউ ছোট করলেও এদেশের সাধারণ মানুষ সত্যিকারের বিজ্ঞজনেরা, দেশ প্রেমিকরা তাকে মাথার মুকুট করে নিয়েছে। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কৃতিত্বের কথা বলতে গিয়ে রিজভী বলেন, বাংলা সাহিত্যে যতগুলো কবি সাহিত্যিক আছে তার মধ্যে নজরুল হলেন অন্যান্য।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নজরুল গবেষক ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কবি আবদুল হাই শিকদার ও আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির ব্যাপারী প্রমুখ।
দুলুকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল: রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে বৃহস্পতিবার দেখতে গেলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় মির্জা ফখরুল তার শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন এবং তার দ্রুত সুস্থতা কামনা করেন।
হাসপাতালের হেমাটোলজি বিভাগের ডা: সালেহ এবং অর্থোপেডিক বিশেষজ্ঞ ডা: অমিত কাপুরের তত্ত্বাবধানে চিকিৎসা চলছে রুহুল কুদ্দুস তালুকদার দুলুর।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com