রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

শর্তসাপেক্ষে আইজিপির ভিসা প্রাপ্তি দেশের জন্য অবমাননাকর: ফখরুল

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় শনিবার, ২৭ আগস্ট, ২০২২

জাতিসংঘের পুলিশপ্রধান সম্মেলনে অংশ নেওয়ার জন্য শর্তসাপেক্ষে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদকে যুক্তরাষ্ট্রের ভিসা দেওয়া বাংলাদেশের জন্য অবমাননাকর বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল শনিবার (২৭ আগস্ট) খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন মির্জা ফখরুল। মির্জা ফখরুল বলেন, জাতিসংঘের পুলিশপ্রধানদের সম্মেলনে যোগ দেওয়ার জন্য আইজিপি বেনজির আহমেদকে যুক্তরাষ্ট্র শর্তসাপেক্ষে ভিসা দেওয়ায় জনগণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। বাংলাদেশ সরকার জাতিসংঘকে ডেলিগেশনের তালিকা দিয়ে ইচ্ছা করেই দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে। অবৈধ আওয়ামী লীগ সরকার ক্ষমতাকে নিরঙ্কুশ করার লক্ষ্যে বিরোধী দলের নেতাকর্মীদের গুম-খুন-বিচারবহির্ভূত হত্যাকা-ের মতো ভয়ঙ্কর মানবাধিকার লঙ্ঘনের নির্দেশদাতাদের একজন বেনজীর আহমেদকে তালিকাভুক্ত করে এসব মানবাধিকার লঙ্ঘনকারীদের বৈধতা দেওয়ার চেষ্টা করছে। বিএনপি মহাসচিব বলেন, আমরা মনে করি এ ধরনের শর্তসাপেক্ষে ভিসা প্রাপ্তি বাংলাদেশের জন্য অবমাননাকর। সরকার এ ধরনের দায় দায়িত্বহীন ঔদ্ধত্যপূর্ণ আচরণের কারণে আন্তর্জাতিক সম্পর্ককে ঝুঁকির মধ্যে ফেলছে।সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ টুকু ও ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান উপস্থিত ছিলেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com