রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৬:১৫ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

এশিয়া কাপে বাংলাদেশের সহ-অধিনায়ক আফিফ

স্পোর্টস ডেস্ক:
  • আপডেট সময় রবিবার, ২৮ আগস্ট, ২০২২

টপ অর্ডার ব্যাটার আফিফ হোসেনকে সংযুক্ত আরব আমিরাতে চলমান এশিয়া কাপ ২০২২-এর জন্য বাংলাদেশ ক্রিকেট দলের সহ-অধিনায়ক হিসেবে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ২০১৮ সালের ফেব্রুয়ারিতে অভিষেক হওয়ার পর ২২ বছর বয়সী এই তরুণ দেশের হয়ে ৪৭টি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। এই প্রথম বাংলাদেশ দলে নেতৃত্ব দিচ্ছেন আফিফ।
এশিয়া কাপে বাংলাদেশকে নেতৃত্ব দিতে চলেছেন সাকিব আল হাসান। টুর্নামেন্টের ঠিক আগে তাকে অধিনায়কত্বে দায়িত্ব দেয়া হয়। জিম্বাবুয়ে সফরে বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক ছিলেন নুরুল হাসান সোহান। আঙুলে চোট পেয়ে তিনি সিরিজের মাঝপথে ছিটকে যান। এরপর এশিয়া কাপের স্কোয়াডে থাকলেও পরিপূর্ণ সুস্থ না হওয়ায় তার পরিবর্তে ওপেনার নাঈম শেখকে অন্তর্ভুক্ত করা হয়। আগামী ৩০ আগস্ট আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের এশিয়া কাপ। এরপর ১ সেপ্টেম্বর শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com