শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৩:২৯ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী উপলক্ষে কাশিয়ানীতে দোয়া ও আলোচনা

কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি :
  • আপডেট সময় রবিবার, ২৮ আগস্ট, ২০২২

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে গোপালগঞ্জের কাশিয়ানীতে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ আগস্ট) বিকাল সাড়ে ৫ টায় উপজেলার রামদিয়া শান্তি আশ্রমে বেথুড়ী ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আয়োজনে এ দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভার উদ্বোধন করেন গোপালগঞ্জ জেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীরমুক্তিযোদ্ধা বদরুদ্দোজা বদর। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সুব্রত ঠাকুর হিল্টু। ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল বীরমুক্তিযোদ্ধা বিনোদ বিহারী বিশ^াসের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা পরিষদ সদস্য বীরমুক্তিযোদ্ধা শরীফ সোহরাফ হোসেন, উপজেলা পরিষদে ভাইস চেয়ারম্যান মো. খাজা নেওয়াজ, মহিলা ভাইস চেয়ারম্যান সোহাগী রহমান মুক্তা, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ওয়ালিদ হোসেন রুবেল, ফুকরা ইউপি চেয়ারম্যান শাহ ইশতিয়াক পটু, উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মফিজুর রহমান সেতু প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন মুক্তিযোদ্ধা প্রজন্ম শেখ বুলবুল আহাম্মেদ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com