রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

ভারতীয় হাইকমিশনে শাকিব খান

বিনোদন ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ২৯ আগস্ট, ২০২২

ঢালিউড সুপারস্টার শাকিব খান ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামীর সঙ্গে সাক্ষাৎ করেছেন। এসময় চলচ্চিত্র ও সংস্কৃতিসহ বেশকিছু বিষয় নিয়ে মতবিনিময় করেন তারা। রোববার (২৮ আগস্ট) ভারতীয় হাইকমিশনারের সঙ্গে সাক্ষাৎ করেন বলে জানিয়েছেন শাকিব নিজেই। গতকাল সোমবার (২৯ আগস্ট) সাক্ষাতের ছবি ফেসবুকে নিজের অফিশিয়াল পেজে শেয়ার করেন এ অভিনেতা। ছবিতে বিক্রম কুমার দোরাইস্বামীর সঙ্গে উচ্ছ্বসিত শাকিব খানকে দেখা যাচ্ছে। ছবির ক্যাপশনে শাকিব খান লেখেন, ঢাকায় নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত বিক্রম কুমার দোরাইস্বামীর সঙ্গে গতকাল (রোববার) ভীষণ ফলপ্রসূ একটা সকাল ছিল। সৌজন্যমূলক সে সাক্ষাতে শিল্প, সাহিত্য, চলচ্চিত্র এবং সংস্কৃতি নিয়ে আপনার সঙ্গে মতবিনিময় ভীষণ উপভোগ করেছি। আশা করি আমাদের এমন আরও সাক্ষাৎ হবে। দুই বাংলায় শাকিব বেশ জনপ্রিয়। পশ্চিমবঙ্গে তার অনুরাগীর সংখ্যা দিনকে দিন বাড়ছে। সে সুবাদে শিগগির হয়তো টলিউডের কোনো সিনেমায় দেখা যেতে পারে তাকে। এখন শাকিব নিজের প্রযোজিত ‘রাজকুমার’ সিনেমার কাজ নিয়ে ব্যস্ত। এছাড়া ‘লিডার: আমিই বাংলাদেশ’ সিনেমার বাকি থাকা কিছু দৃশ্যের শুটিংয়ে অংশ নেবেন তিনি। দীর্ঘ নয় মাস পর যুক্তরাষ্ট্রে থেকে গত ১৭ আগস্ট দেশে ফেরেন শাকিব খান। তাকে স্বাগত জানাতে সেদিন বিমানবন্দরে ভিড় করেছিলেন শত শত ভক্ত।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com