শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

বিএনপি-ছাত্রলীগের পাল্টাপাল্টি কর্মসূচি, উত্তপ্ত ফেনী

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় সোমবার, ২৯ আগস্ট, ২০২২

ফেনীর সোনাগাজীতে বিএনপি ও ছাত্রলীগের পাল্টাপাল্টি কর্মসূচিকে ঘিরে থমথমে অবস্থা বিরাজ করছে। পৌর শহরে টহল জোরদার করেছে পুলিশ। মাঝে মধ্যে ককটেল বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারশেল নিক্ষেপ করছে পুলিশ।
গতকাল সোমবার (২৯ আগস্ট) বিকেলে সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন। বিকেল সাড়ে ৪টা থেকে দুই পক্ষ মুখোমুখি অবস্থানে রয়েছে। বিএনপির নেতাকর্মীরা শহরতলীর ভৈরব রাস্তার মাথায় অবস্থান নিয়ে কর্মসূচি পালন করছেন। আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা অবস্থান নিয়েছেন শহরের জিরো পয়েন্টে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কমপক্ষে ৪০ রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে বলে জানান সোনাগাজী মডেল থানার ওসি খালেদ হোসেন। এদিকে বিএনপি-পুলিশ সংঘর্ষে ফেনীর সিনিয়র সহকারী পুলিশ সুপার (সোনাগাজী-দাগনভূঞা) মাশকুর রহমান আহত হয়েছেন। অন্যদিকে বিএনপির দাবি, সংঘর্ষে তাদের পাঁচজন কর্মী আহত হয়েছেন। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিকেল ৩টায় বিক্ষোভ সমাবেশের ঘোষণা দেয় উপজেলা বিএনপি। একই স্থানে বেলা ১১টায় শোকসভার আয়োজন করে উপজেলা ছাত্রলীগ। পাল্টাপাল্টি কর্মসূচি ঘোষণা করায় দুই সংগঠনের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা তৈরি হয়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com