রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

খোন্তাকাটা ইউনিয়ন পরিষদে দরিদ্র কল্যাণ তহবিল চালু

শরণখোলা আঞ্চলিক অফিস :
  • আপডেট সময় সোমবার, ২৯ আগস্ট, ২০২২

শরণখোলায় সোমবার সকালে ২নং খোন্তাকাটা ইউনিয়ন পরিষদে ক্যান্সার আক্রান্ত রোগীকে আর্থিক সহায়তা দেওয়ার মধ্যে দিয়ে দরিদ্র কল্যাণ তহবিল চালু করা হয়েছে। সোমবার (২৯ আগস্ট) খোন্তাকাটা ইউনিয়ন পরিষদ মিলনায়তনে উপজেলার গোলবুনিয়া গ্রামের মৃত আঃ আজিজ আকনের স্ত্রী দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত নুর জহান বেগমকে প্রথমবার চালু হওয়া ইউনিয়ন পরিষদ কল্যাণ তহবিল থেকে চিকিৎসা সহায়তায় ১০ হাজার টাকার চেক হস্তান্তর করা হয়েছে। এসময় খোন্তাকাটা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ তাইজুল ইসলাম তাজু সরদারসহ ইউনিয়ন পরিষদের মেম্বারগণ উপস্থিত ছিলেন। ২নং খোন্তাকাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন খান মহিউদ্দিন বলেন, তার ব্যক্তিগত উদ্যোগে দরিদ্র মানুষের চিকিৎসা ও উচ্চ শিক্ষায় সহায়তার জন্য স্থায়ীভাবে ইউনিয়ন পরিষদ দরিদ্র কল্যাণ তহবিল চালু করা হয়েছে। এ তহবিলে এপর্যন্ত অর্ধ লক্ষ টাকা জমা হয়েছে। ইউনিয়ন পরিষদের সেবা খাত থেকে অর্থ সংগ্রহ করে আপাতত এ তহবিল গঠন করা হয়েছে। ভবিষ্যতে মানুষের কাছ থেকে অনুদান নিয়ে তহবিলের পরিমাণ ক্রমান্বয়ে বাড়ানো হবে এবং শুধু মাত্র খোন্তাকাটা ইউনিয়নের স্থায়ী বাসিন্দা দরিদ্র মানুষ এ তহবিলের সহায়তা পাবে বলে চেয়ারম্যান জানান।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com