বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

মতলব উত্তরে এখলাছপুর ইউনিয়ন জাতীয় পার্টির উদ্যোগে কর্মী সমাবেশ

ইসমাইল খান টিটু মতলব উত্তর :
  • আপডেট সময় সোমবার, ২৯ আগস্ট, ২০২২

রবিবার বিকাল ৫টার সময় এখলাছপুর উচ্চ বিদ্যালয়ে কর্মী সমাবেশ আয়োজন করা হয়। এখলাছপুর ইউনিয়ন জাতীয় পার্টির নেতা ফজলুল হক কাজীর সভাপতিত্ব,প্রধান অতিথি ছিলেন, মতলব উত্তর উপজেলা জাতীয় পার্টির সভাপতি মিজানুর রহমান মোল্লা। প্রধান আলোচক ছিলেন উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক সোহরাফ মিয়াজী।
উপজেলা জাতীয় পার্টির প্রচার সম্পাদক জাহাঙ্গীর আলমের সঞ্চালনায়, বিশেষ অতিথির বক্তব্য রাখেন ছেংগাচর পৌরসভার সভাপতি ও পৌর মেয়র প্রার্থী সেলিম মোল্লা, ছেংগারচর পৌরসভার ৪নং ওয়ার্ড জাতীয় পার্টির সভাপতি মুসা প্রধান, ষাটনল ইউনিয়ন জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক আবুল বাশার। আরো বক্তব্য রাখেন এখলাছপুর ইউনিয়ন জাতীয় পার্টির নেতা মামুন পাটোয়ারী, মজিবুর রহমান, হারুন রাঢী। কর্মী সমাবেশে প্রধান অতিথি উপজেলা জাতীয় পার্টির সভাপতি মিজানুর রহমান মোল্লা সাবেক রাষ্ট্রপতি পল্লীবন্ধু হুসেইন মুহাম্মদ এরশাদ মতলবে কি কি উন্নয়ন করেছেন সেই উন্নয়নের চিত্র তুলে ধরেন। কর্মী সমাবেশে প্রধান আলোচক সোহরাফ মিয়াজী বলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও জেলা জাতীয় পার্টির সভাপতি মতলবের কৃতি সন্তান আলহাজ্ব এমরান হোসেন মিয়ার নির্দেশে আমরা জাতীয় পার্টি কে তৃণমূল পর্যায়ে সুসংগঠিত করে যাচ্ছি। এখলাছপুর ইউনিয়নে আজকে কর্মী সমাবেশের উদ্দেশ্য হলো ঐতিহ্যবাহী এখলাছপুর ইউনিয়নে জাতীয় পার্টির একটি পূর্ণাঙ্গ ইউনিয়ন কমিটির মাধ্যমে ইউনিয়নে ৯টি ওয়ার্ডে জাতীয় পার্টিকে সুসংগঠিত করার লক্ষ্যে আজকে কর্মী সমাবেশের আয়োজন। কর্মী সমাবেশে জাতীয় পার্টি শত শত নেতা কর্মী উপস্থিত থাকায় উপজেলা জাতীয় পার্টির পক্ষ থেকে সকলকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com