শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

বরিশাল জেলা বিএনপি আহবায়ক নান্টুর ৬৮তম জন্মদিন উপলক্ষে আলোচনা ও দোয়া-মোনাজাত

বরিশাল ব্যুরো :
  • আপডেট সময় সোমবার, ২৯ আগস্ট, ২০২২

বরিশাল (দক্ষিণ) জেলা বিএনপি আহবায়ক ও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল প্রতিষ্ঠাকালীন কেন্দ্রীয় সহ-সভাপতি এ্যাড. মুজিবুর রহমান নান্টু ৬৮তম জন্মদিন পালন করেছে বরিশাল জেলা বিএনপি আহবায়ক কমিটি ও অঙ্গ সহযোগী সংগঠন নেতৃবৃন্দ। রবিবার রাতে সদররোডস্থ জেলা বিএনপি দলীয় ৩য় তালার কার্যলয়ে দলীয় নেতা কর্মীদের আয়োজনে এ জন্ম বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়। বরিশাল (দক্ষিণ) জেলা বিএনপি আহবায়ক কমিটির সদস্য আলহাজ্ব নুরুল আমিনের সঞ্চলনায় আলোচনা সভায় বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা ও বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়েক তারেক রহমান সুস্থভাবে দেশে ফিরে এসে দেশ ও মানুষের কল্যানে পাশে দাঁড়াবার কামনা করা সহ আগামী অবৈধ সরকার বিরোধী আন্দোলন-সংগ্রামে জেলা আহবায়ক এ্যাড,মুজিবুর রহমান নান্ট দলীয় নেতা-কর্মীদের সাথে নিয়ে রাজপথে থাকা সহ তার দীর্ঘায়ূ কামনা করে দোয়া-মোনাজাত করা হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন বরিশাল উত্তর জেলা বিএনপি আহবায়ক বীর মুক্তিযোদ্ধা দেওয়ান মোঃ শহিদুল্লাহ, জেলা বিএনপি সদস্য সচিব এ্যাড, আকতার হোসেন মেবুল, জেলা বিএনপি সদস্য মোস্তাফিজুর রহমান গোলাপ, জেলা বিএনপি সদস্য ও সদর উপজেলা বিএনপি টিম লিডার এ্যাড. নাজিম উদ্দিন আহমেদ পান্না, উজিরপুর উপজেলা বিএনপি সভাপতি অঃ মন্নান মাস্টার, সদর উপজেলা বিএনপি সাবেক ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক রফিকুল ইসলাম সেলিম ও বরিশাল জেলা যুবদল সাধারন সম্পাদক এ্যাড. এইচ.এম তছলিম উদ্দিন প্রমুখ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com