রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৬:২৩ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

তারাকান্দায় সার ও বীজ মনিটরিং কমিটির সভা

তারাকান্দা (ময়মনসিংহ) প্রতিনিধি :
  • আপডেট সময় সোমবার, ২৯ আগস্ট, ২০২২

ময়মনসিংহের তারাকান্দায় উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা গত রবিবার অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মিজাবে রহমত এর সভাপতিত্বে ও উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রকিব আল রানা’র সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। উপজেল প্রশাসনের সহায়তায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর আয়োজনে অনুষ্ঠিত সভায় ‘উপজেলার সার বাইরে না যায়’ প্রান্তিক কৃষক যেনো ন্যায্য মূল্যে সার পায়। উপ-সহকারী কৃষি কর্মকর্তাগণ যেনো তাদের মনিটরিং জোরদার করে এ সংক্রান্ত বিষয় বিস্তারিত উল্লেখ পূর্বক সতর্কতা মূলক দিক নির্দেশনা দেয়া হয়। উপজেলা নির্বাহী অফিসার মিজাবে রহমত বিশেষ করে খুচরা ডিলারদের প্রতি মনিটরিং জোরদার করার কথা বলেন।প্রয়োজনে মোবাইল কোর্ট পরিচালনার সিদ্ধান্ত নেয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জিন্নাত শহিদ পিংকি, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নজরুল ইসলাম নয়ন,মহিলা ভাইস চেয়ারম্যান সালমা আক্তার কাকন,উপজেলা আওয়ামী লীগের সভাপতি প্রদীপ চক্রবর্তী রনু ঠাকুর, তারাকান্দা থানার অফিসার ইনচার্জ আবুল খাঁয়ের,ইউপি চেয়ারম্যানবৃন্দ। এ ছাড়াও উপ-সহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ,উপজেলার বিএডিসি ও বিসিআইসির বিভিন্ন সার ডিলারবৃন্দ উপস্থিত ছিলেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com