রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৬:১৫ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

প্রশিক্ষণ প্রাপ্ত ঈমাম সাহেবরা ইমামতির পাশাপাশি আর্থ-সামাজিক উন্নয়নে কাজ করে যাচ্ছেন

দিনাজপুর প্রতিনিধি :
  • আপডেট সময় বুধবার, ৩১ আগস্ট, ২০২২

৩১ আগষ্ট বুধবার উত্তর গোবিন্দপুর ঈমাম প্রশিক্ষণ একাডেমির নিজস্ব মিলনায়তনে ১০৭১তম দলের নিয়মিত ঈমাম প্রশিক্ষণ কোর্সের সনদ বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
ঈমাম প্রশিক্ষণ একাডেমির উপ-পরিচালক মোঃ আলমগীর হায়দার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড দিনাজপুরের সচিব প্রফেসর মোঃ জহির উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশন দিনাজপুর জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ মোস্তাফিজুর রহমান। সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাফেজ আব্দুর রাশেদ মিয়া। নাতে রাসুল পাঠ করেন মাওঃ মোঃ রায়হান উদ্দিন এবং মোনাজাত পরিচালনা করেন মাওঃ মোঃ মঈন উদ্দিন। প্রশিক্ষণ প্রাপ্ত ইমামদের পক্ষে স্বাগত বক্তব্য রাখেন মাওঃ মোঃ আশরাফ আলী। সঞ্চালকের দায়িত্ব পালন করেন প্রশিক্ষণ সহকারী মোঃ আজাদ কামাল রনি। প্রধান অতিথি শিক্ষা বোর্ডের সচিব প্রফেসর মোঃ জহির উদ্দিন বলেন, ঈমাম সাহেবরা হলেন সমাজের ধর্মীয় নেতা। প্রশিক্ষণপ্রাপ্ত ঈমাম সাহেবরা ঈমামতির পাশাপাশি আর্থ-সামাজিক উন্নয়নে কাজ করে যাচ্ছেন। প্রশিক্ষণ পেয়ে ঈমাম সাহেবরা তাঁদের অর্জিত জ্ঞানের মাধ্যমে দ্বীনি কর্মকান্ড তথা সামাজিক দায়িত্ব সঠিকভাবে পালন করে যাচ্ছেন। শেষে প্রধান অতিথি ও বিশেষ অতিথি রংপুর বিভাগের ৮ জেলা ও জয়পুর হাট জেলা হতে আগত ১০১ জন প্রশিক্ষণ প্রাপ্ত ঈমাম সাহেবদের মাঝে সনদ ও চিকিৎসা বক্স প্রদান করেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com