রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

ফেসবুকে ইসলাম ধর্ম নিয়ে কটূক্তির প্রতিবাদে শ্রীমঙ্গলে বিক্ষোভ মিছিল

এহসান বিন মুজাহির শ্রীমঙ্গল (মৌলভীবাজার) :
  • আপডেট সময় বুধবার, ৩১ আগস্ট, ২০২২

পবিত্র জুমআর নামাজসহ ইসলাম ধর্মের বিভিন্ন বিধিবিধান নিয়ে ফেসবুকে কটূক্তির প্রতিবাদে বুধবার (৩১ আগস্ট) বাদ আসর শ্রীমঙ্গল জামে মসজিদের সামনে থেকে শ্রীমঙ্গলের ধর্মপ্রাণ মুসলিম জনতা ব্যানারে বিক্ষোভ মিছিল বের হয়। শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌমুহনা পয়েন্টে মিছিলোত্তর সমাবেশে অনুষ্ঠিত হয়। লতিফিয়া ক্বারী সোসাইটি শ্রীমঙ্গল এর সভাপতি মাওলানা ক্বারী আকলিছুর রহমানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন খেলাফত মজলিস এর নেতা মাওলানা এম এ রহীম নোমানী, মাওলানা রাশেদ আলী, ডা: এম এ আজিজ, আবু মুসা প্রমুখ। বক্তারা বলেন, রাষ্ট্র সংস্কার আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য প্রীতম দাশ সম্প্রতি তার ফেসবুক আইডি থেকে শান্তির ধর্ম ইসলামের জুমআর নামাজ, মসুল্লি, আজান এবং ইমামদের নিয়ে কটুক্তি করেন। যা ধর্মপ্রাণ মসুল্লীদের ধর্মীয় অনুভুতিতে আঘাত হানছে। বক্তারা আগামী শুক্রবার জুমার নামাজের পূর্বেই ইসলাম বিদ্বেষী প্রীতম দাশকে গ্রেফতারে প্রশাসনের প্রতি দাবি জানান। নতুবা আগামী বাদ জুমা শেষে শ্রীমঙ্গলে আবারও বিক্ষোভ সমাবেশের ডাক দেয়া হবে। জানতে চাইলে শ্রীমঙ্গল থানার ওসি (তদন্ত) হুমায়ুন কবির বলেন, জনৈক প্রীতম দাশের বিরুদ্ধে ইসলাম ধর্ম অবমাননার বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। এ ব্যাপারে উর্দ্ধতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে পরবর্তি আইনগত পদক্ষেপ নেয়া হবে। শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার আলী রাজি মাহমুদ মিঠুন বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে উষ্কানিমূলক বক্তব্য প্রচার করে কেউ আইন শৃংঙ্খলা পরিস্থিতি অবনতির চেষ্টা করলে কোন ছাড় দেয়া হবে না।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com