রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৬:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে তারাকান্দায় ইউনিয়ন পর্যায়ে বিএনপির বিক্ষোভ

তারাকান্দা (ময়মনসিংহ) প্রতিনিধি :
  • আপডেট সময় বুধবার, ৩১ আগস্ট, ২০২২

জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি,বিদ্যুতের নজিরবিহীন লোডশেডিং,গণপরিবহনের ভাড়া বৃদ্ধি, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি এবং ভোলায় পুলিশের গুলিতে নুরে আলম ও আব্দুর রহিমকে হত্যার প্রতিবাদে ময়মনসিংহের তারাকান্দায় ইউনিয়ন পর্যায়ে পৃথক পৃথকভাবে বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। কাকনী ইউনিয়ন বিএনপি উদ্যোগে দাদরা বাজারে মিছিল অনুষ্ঠিত হয়েছে। বিএনপির নেতা শাজেদুল করিম খোকনের সভাপতিত্বে বক্তব্য রাখেন ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সহ সাধারণ সম্পাদক (টিম লিডার) মোস্তাফিজুর রহমান মোস্তাক। আরো বক্তব্য রাখেন ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি শহিদুল ইসলাম মন্ডল, তারাকান্দা উপজেলা বিএনপির নেতা ডা: আজিজুল হক, সাবেক মেম্বার রাশেদ, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক এ.এইচ.এম জুয়েল, যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন। অপরদিকে গালাগাও ইউনিয়ন বিএনপির উদ্যোগে চিনাপাড়া বাজারে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়ন বিএনপির সভাপতি ইয়াছিন আলী মেম্বার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক মাষ্টার সঞ্চালনায় বক্তব্য রাখেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আব্দুস সালাম তালুকদার ও হাবিবুল ইসলাম খান শহিদ, তারাকান্দা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল মালেক, ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক আব্দুল কালাম আজাদ, ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক নূরুল আমিন। এ ছাড়াও কামারগাও ইউনিয়ন বিএনপির মিছিল ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মিছিলে নেতৃত্ব দেন তারাকান্দা উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক আসাদুল হক মন্ডল, ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক এস.এম আমিনুল ইসলাম ও কামারগাও ইউনিয়ন বিএনপি সভাপতি আব্দুল হক সরকার ও সাধারণ সম্পাদক কামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক মোমেন কবির জুয়েল ও যুবদল,ছাত্রদল নেতৃবৃন্দ। সন্ধ্যায় ঢাকুয়া ইউনিয়ন বিএনপি’র উদ্যোগে ঢাকুয়া বাজারে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিলটি তারাকান্দা উপজেলা বিএনপি’র নেতা যোবায়ের তালুকদারের নেতৃত্বে বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় বিএনপি, যুবদল, ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com