রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৬:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

ভোটচুরি বাক্সে ভোট দিব না -মোস্তাফিজুর রহমান বাবুল

ফজলুল করিম মেলান্দহ (জামালপুর) :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর, ২০২২

কেন্দ্রীয় বিএনপি’র সহসম্পাদক ও ৯০’র ছাত্র নেতা মোস্তাফিজুর রহমান বাবুল বলেছেন-ভোটচুরি বাক্সে ভোট দিব না। এই দাবি শুধু বিএনপি’র নয়। সকল মানুষের। সকল রাজনৈতিক দলেরই। এই সরকারের অধিনে বিগত নির্বাচন দেখেছি। ইউনিয়ন-পৌর-উপজেলা এমনকি জাতীয় সংসদ নির্বাচনে আমরা জনগণ ভোট দিতে পারি নাই। তাই নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধিনে নির্বাচন চাই। এ সময় তিনি নির্বাচন কমিশনেরও সমালোচনা করেন। ১ সেপ্টেম্বর বিকেলে বিএনপি’র ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে মেলান্দহ বিএনপি’র দলীয় কার্যালয়ে আলোচনা সভায় প্রধানঅতিথির বক্তব্য রাখেন। তিনি সার-তেল-গ্যাস-বিদ্যুৎসহ নিত্যপণ্যের মুল্য বৃদ্ধিরও কড়া সমালোচনা করে শেখ হাসিনার পদত্যাগ দাবি করেন। মেলান্দহ বিএনপি আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন-উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহবায়ক আনোয়ারুকল কাদির শ্যামল তালুকদার। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন-সাবেক উপজেলা বিএনপির সহসভাপতি আলহাজ ফজলুর রহমান ঠান্ডা চেয়ারম্যান, উপজেলা বিএনপি’র সদস্য সচিব আলহাজ নূরুল আলম সিদ্দিকী, পৌর বিএনপি’র সভাপতি এড. মনোয়ার হোসেন হাওলাদার, সাধারণ সম্পাদক মিজানুর রহমান মুকুল কমিশনার, সাবেক ছাত্র দলের সাধারণ সম্পাদক মঞ্জুরুল কবির এবং সাবেক উপজেলা বিএনপি’র প্রচার সম্পাদক মতিউর রহমান বাবলু প্রমুখ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com