শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

হোয়াটসঅ্যাপের কল রিসিভ করা যাবে স্মার্টওয়াচে

আইটি ডেস্ক:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর, ২০২২

দিন দিন বেড়েই চলেছে মেটার মালিকানাধীন মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপের জনপ্রিয়তা। এবার হোয়াটসঅ্যাপ একটি অ্যান্ড্রয়েড বিটা বিল্ড রোল আউট করছে যা স্মার্টওয়াচগুলতে ভয়েস কল সমর্থন করবে। এরই মধ্যে স্যামসাং গ্যালাক্সি ওয়াচ ৪ ও ৫ স্মার্টওয়াচে এই সুবিধা যুক্ত করেহে হোয়াটসঅ্যাপ।
স্মার্টওয়াচে অনেক আগেই যুক্ত হয়েছে স্মার্টফোনের কল রিসিভ ও রিফিউজ করার অপশন। আবার অনেক স্মার্টওয়াচে সোশ্যাল মিডিয়া, ই-মেইলের নোটিফিকেশনও পাওয়া যায়। তবে এবার হোয়াটসঅ্যাপের ইনকামিং কল পাবেন স্মার্টওয়াচে। হোয়াটসঅ্যাপের কোনো কল এলেই হোয়াটসঅ্যাপের লোগোটি প্রদর্শিত হবে। ফলে ব্যবহারকারীরা খুব সহজেই বুঝতে পারবেন যে সাধারণ কোনো কল নয়, ডিভাইসে হোয়াটসঅ্যাপ কল এসেছে। এমনকি স্ক্রিনে ‘অ্যাকসেপ্ট’ এবং ‘ডিক্লাইন’ স্লাইডারগুলোও দেখা যাবে। এরই মধ্যে রেডিট-এর বেশ কিছু ব্যবহারকারী এই সুবিধা পাচ্ছেন। মেটা মালিকানাধীন কোম্পানিটি তার লেটেস্ট বিটা রিলিজে ওয়্যার ওএস ৩ স্মার্টওয়াচে হোয়াটসঅ্যাপ ভয়েস কল সাপোর্ট ফিচার অ্যাড করেছে। এক্ষেত্রে ওয়্যার ওএস ৩ দ্বারা চালিত স্যামসাং গ্যালাক্সি ওয়াচ ৪ এবং গ্যালাক্সি ওয়াচ ৫ ব্যবহারকারীরা এই ফিচারটির সুবিধা উপভোগ করতে পারবেন।
৯টু৫গুগল-এর একটি রিপোর্ট বলছে, অ্যান্ড্রয়েড বিটা ভার্সন ২.২২.১৯.১২-এ স্যামসাং গ্যালাক্সি ওয়াচ ৫ ইউজাররা উক্ত ফিচারটি ব্যবহার করার সুযোগ পাবেন। তবে কিছু রেডিট ব্যবহারকারী জানিয়েছেন যে, অ্যান্ড্রয়েড বিটা ভার্সন ২.২২.১৯.১১-এও গ্যালাক্সি ওয়াচ ৪ ব্যবহারকারীরা আলোচ্য ফিচারটির ফায়দা ওঠাতে সক্ষম হবেন। খুব শিগগির সব হোয়াটসঅ্যাপ ব্যবহারকারী এই সুবিধা পাবেন বলে ধারণা করা হচ্ছে। সূত্র: এনডিটিভি গ্যাজেট




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com