রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

ক্রিকেট লীগে চ্যাম্পিয়ন সিলভার স্পোটিং ক্লাব ও নরসিংদী ক্রীড়া চক্র

নরসিংদী প্রতিনিধি :
  • আপডেট সময় শনিবার, ৩ সেপ্টেম্বর, ২০২২

বঙ্গবন্ধু নরসিংদী জেলা প্রিমিয়ার ডিভিশন ও ১ম বিভাগ

বঙ্গবন্ধু নরসিংদী জেলা প্রিমিয়ার ডিভিশন ও ১ম বিভাগ ক্রিকেট লীগ-২০২২ এর সমাপনী খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান শনিবার (৩ সেপ্টেম্বর) নরসিংদী মোসলেহ উদ্দিন ভূইয়া স্টেডিয়ামে সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নরসিংদী জেলা প্রশাসক, জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি আবু নইম মোহাম্মদ মারুফ খান। বিশেষ অতিথি ছিলেন নরসিংদী জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব আব্দুল মতিন ভূইয়া। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি মোঃ মনোয়ার হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শাহিনুল ইসলাম ভূইয়া শাহিন, ক্রিকেট লীগের সদস্য সচিব আনিছুর রহমান ভূইয়া। বঙ্গবন্ধু নরসিংদী জেলা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগের চ্যাম্পিয়ন সিলভার স্পোটিং ক্লাবকে ক্রেস্ট ও এক লক্ষ টাকার প্রাইজমানী এবং রানার্সআপ মুক্তিযোদ্ধা সংসদ দলকে ক্রেস্ট ও ৫০ হাজার টাকার প্রাইজমানী প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি। অপর দিকে বঙ্গবন্ধু নরসিংদী জেলা ১ম বিভাগ ক্রিকেট লীগের চ্যাম্পিয়ন দল নরসিংদী ক্রীড়া চক্র দলকে ক্রেস্টসহ ৫০ হাজার টাকা প্রাইজ মানী এবং রানার্সআপ রাঙ্গামাটি ক্রিকেট দলকে ক্রেস্টসহ ৩০ হাজার টাকার প্রাইজমানী প্রদান করেন অতিথিবৃন্দ। বঙ্গবন্ধু নরসিংদী জেলা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগের খেলায় সেরা ব্যাটসম্যান হওয়ার গৌরব অর্জন করেন সিলভার স্পোটিং ক্লাবের শাহীন প্রধান। সে চারটি ইনিংসে ১২০ রান অর্জন করেন। বঙ্গবন্ধু নরসিংদী জেলা ১ম বিভাগ ক্রিকেট লীগে তিন ইনিংস-এ ১৭৪ রান অর্জন করে সেরা ব্যাটসম্যান হওয়ার গৌরব অর্জন করে ইমতিয়াজ হক আবির। একই টুর্ণামেন্টে ৪ ইনিংস-এ ১৩ উইকেট অর্জন করে সেরা বোলার নির্বাচিত হন নরসিংদী ক্রেকেট ক্লাবের খেলোয়াড় আফতাব আহমেদ। ম্যানঅবদা টুর্ণামেন্ট নির্বাচিত হয় রাঙ্গামাটি ক্রিকেট একাদশের খেলোয়াড় রাকিব আহমেদ। সে ৫ইনিংস-এ ৯ উকেটে ১৩৭ রান অর্জন করে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com