মাদককে না বলি, সুস্থ সুন্দর জীবন গড়ি’ এ শ্লোগান সামনে রেখে বিদ্যালয়ভিত্তিক কার্যক্রমের অংশ হিসেবে মঙ্গলবার জামালপুর সিংহজানী বালিকা উচ্চ বিদ্যালয়ে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা নির্বাহী হাকিম সরকার আব্দুল্লাহ আল মামুন বাবু।অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুর রউফ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী শাহনেওাজ, জামালপুর প্রেসক্লাবের সদস্য ও উন্নয়ন সংঘের মানবসম্পদ উন্নয়ন পরিচালক জাহাঙ্গীর সেলিম, অত্র বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নাইম রহমান, সহকারী প্রধান শিক্ষক ফরহাদ হোসেন প্রমুখ।সভায় দুইশতাধীক ছাত্রী ও শিক্ষকগণ অংশ নেন। বক্তারা মাদকের কূফল সম্পর্কিত বাস্তব কিছু দুংখজনক উদাহরণ তুলে ধরে বলেন মাদকের পরিণতি মৃত্যু। পরিবার ু রাষ্ট্রের সকল সম্ভাবনাকে ঝুঁকির মধ্যে ফেলে দেয় মাদকাসক্তি।অতিরিক্ত জেলা নির্বাহী হাকিম খন্দকার আব্দুল্লাহ আল মামুন অন্যান্য বক্তাদের আলোচনার সূত্র ধরে বলেন জীবন থেকে নেয়া ঘটনাগুলো থেকে আমরা যদি শিক্ষা গ্রহণ করি তাহলে আমাদের আগামীদিনের স্বপ্নগুলো এবং বাবা, মায়ের প্রত্যাশাগুলো পূরণ হবে। তোমরাইতো মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষিত উন্নত বাংলাদেশ প্রতিষ্ঠায় কারিগরের ভূমিকা পালন করবে।অপরদিকে জামালপুরে দরিদ্র ও কর্ম এলাকার নিবন্ধনভুক্ত শিক্ষার্থীদের মাঝে উন্নয়ন সংঘের এরিয়া প্রোগ্রাম (এপি) এর উদ্যোগে বিভন্ন ধরণের শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। মঙ্গলবার হযরত শাহজামাল (রঃ) উচ্চ বিদ্যালয়ে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা জুয়েল আশরাফ। সকাল ১১টায় উপকরণ বিতরণের পূর্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আসাদুজ্জামান। এতে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন উন্নয়ন সংঘের এপি ব্যবস্থাপক মিনারা পারভীন , নগর উন্নয়ন কমিটির মো. পারভেজ উদ্দিন, সহকারী শিক্ষক আফরোজা সুলতানা প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উন্নয়ন সংঘের সিডিও সাব্বির হোসেন। অনুষ্ঠানে শিশু শিক্ষার্থীদের সাথে তাদের অভিভাবকরাও অংশ নেন। জামালপুর এরিয়া প্রোগ্রাম ওয়ার্ল্ড ভিশনের সহায়তায় ১৫২২ জন শিশু শিক্ষার্থীর মাঝে ৫টি করে খাতা, পেন্সিল, রাবার ও কাটার বিতরণ করা হয়। জামালপুর পৌরসভা, লক্ষিরচর ও শরিফপুর ইউনিয়নের শুধুমাত্র নিবন্ধনভুক্ত শিক্ষার্থীর মাঝে এসব উপকরণ বিতরণ করা হয়।উপজেলা শিক্ষা কর্মকর্তা জুয়েল আশরাফ তার বক্তব্যে বলেন এরিয়া প্রোগ্রামের শিক্ষা উপকরণ বিতরণ শিক্ষার্থীদের পাঠাভ্যাসে উৎসাহিত করবে। নিঃসন্দেহে এ কার্যক্রম একটি মহৎ উদ্যোগ। তিনি ওয়ার্ল্ড ভিশন ও উন্নয়ন সংঘের কাছে অধিক সংখ্যক শিক্ষার্থীদের এ কার্যক্রমের আওতায় অন্তর্ভূক্ত করার আহ্বান জানান।