রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

ডায়রিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় শনিবার, ৩ সেপ্টেম্বর, ২০২২

চট্টগ্রাম মহানগর ও জেলার বিভিন্ন উপজেলায় ডায়রিয়া আক্রান্ত রোগীর সংখ্যা ক্রমান্বয়ে বাড়ছে। ডায়রিয়ায় আক্রান্ত হয়ে আরও ১১০ রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে জেলার ১৫ উপজেলায় ৯১ জন। বিআইটিআইডির সহযোগী অধ্যাপক ডা. মো. মামুনুর রশীদ বলেন, আজ শনিবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় বিআইটিআইডি হাসপাতালে ১৯ জন রোগী ভর্তি হয়েছে। হাসপাতালটিতে মোট ভর্তি আছেন ৪৬ জন রোগী। এর আগে শুক্রবার (২ সেপ্টেম্বর) ২৪ ঘন্টায় জেলায় ৮৭ জন ডায়রিয়ায় আক্রান্ত হয়েছিলো।
সবাইকে পানি ফুটিয়ে পান করার অনুরোধ জানিয়ে ডা. মো. মামুনুর রশীদ বলেন, খাবারের আগে সবাইকে সাবান দিয়ে হাত পরিষ্কার করে নিতে হবে, শৌচাগার থেকে এসে সাবান দিয়ে হাত ধুয়ে নিতে হবে। পানি ব্যবহারে হাইজিন থাকতে হবে। বাইরের পঁচা বাসি খাবার খাওয়া যাবে না। চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় গত ২৪ ঘন্টায় ৯১ জন ডায়রিয়ায় আক্রান্ত হয়েছে। ৭৬ জন সুস্থ হয়েছে। সিভিল সার্জন কার্যালয়ের জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক সুজন বড়ুয়া বলেন, গত ২৪ ঘন্টায় জেলায় ৯১ জন ডায়রিয়ায় আক্রান্ত হয়েছে। এর মধ্যে মীরসরাইয়ে ৬, সীতাকু- ও সন্দ্বীপে ৪ জন করে, ফটিকছড়িতে ৩ জন, হাটহাজারীতে ৫ জন, রাউজানে ৩, রাঙ্গুনিয়ায় ১০ জন, বোয়ালখালীতে ১৬ জন, আনোয়ারায় ১২ জন, পটিয়ায় ১০ জন ও বাঁশাখালীতে ৭ জন আক্রান্ত হয়েছে। এছাড়া চন্দনাইশ ও সাতকানিয়ায় ৪ জন করে ও লোহাগাড়ায় ৩ জন ডায়রিয়ায় আক্রান্ত হয়েছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com