শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

অনন্ত-বর্ষার সিনেমা দিয়ে ফের অভিনয়ে ফিরছেন নায়ক রুবেল

বিনোদন ডেস্ক:
  • আপডেট সময় রবিবার, ৪ সেপ্টেম্বর, ২০২২

ঢাকাই সিনেমার প্রযোজক ও নায়ক অনন্ত জলিল। তার সর্বশেষ ছবি ‘দিন: দ্য ডে’ নিয়ে চলছে নানা আলোচনা-সমালোচনা। এই মধ্যে প্রথমবারের মতো নিজের প্রযোজনার বাইরে সিনেমা করছেন বাংলাদেশের অনন্ত জলিল ও নায়িকা বর্ষা। তাদের নিয়ে ‘সুনান মুভিজ’- এর ব্যানারে ছবিটি নির্মাণ করবেন প্রযোজক ও পরিচালক এম ডি ইকবাল। অ্যাকশনভিত্তিক এ ছবির নাম ‘কিল হিম’। এ ছবিতে অভিনয় করবেন একসময়ের জনপ্রিয় নায়ক মাসুম পারভেজ রুবেল। দীর্ঘদিন পর বড় পর্দায় দেখা যাবে এ অভিনেতাকে। তাকে এ ছবিটিতে দেখা যাবে চমক জাগানিয়া একটি চরিত্রে। গত শনিবার (৩ সেপ্টেম্বর) রাতে এফডিসিতে অনুষ্ঠিত ছবির মহরতে এই তথ্য নিশ্চিত করলেন পরিচালক ইকবাল।
তিনি বলেন, ‘রুবেল ভাই আমাদের অনেক সুপারহিট সিনেমার নায়ক। তার অ্যাকশনগুলো আজও দর্শককে মুগ্ধ করে। অনেকদিন পর রুবেল ভাই সিনেমায় ফিরছেন। সেটা আমার ছবি, এটা ভেবে ভালো লাগছে।’ নায়ক রুবেলের চরিত্র নিয়ে এখনই কিছু বলতে চান না পরিচালক। এছাড়াও এ সিনেমায় অভিনয় করবেন বলিউডের শক্তিশালী অভিনেতা রাহুল দেব। আরও অভিনয় করবেন মিশা সওদাগরসহ বাংলাদেশ ও ভারতের অনেক জনপ্রিয় তারকা শিল্পী। বাংলাদেশ, ভারত ও ইন্দোনেশিয়ার মনোরম লোকেশনে ছবিটির দৃশ্যধারণ শুরু হবে অক্টোবরে। মহরত উপলক্ষে আজকের আয়োজনে উপস্থিত ছিলেন শিল্পী সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চনের নেতৃত্বে নিপুণ আক্তার, সাইমন সাদিকসহ অনেকেই। ছিলেন প্রযোজক ও পরিচালক সমিতির নেতারাও। মহরতে জানানো হয়, আগামী বছরের ঈদুল ফিতরে মুক্তি পাবে ‘কিল হিম’।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com