শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৬:৩০ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

টুইট করার ৩০ মিনিট পর্যন্ত এডিট করতে পারবেন

আইটি ডেস্ক:
  • আপডেট সময় রবিবার, ৪ সেপ্টেম্বর, ২০২২

অনেকদিন ধরেই টুইটারে এডিট অপশন চাচ্ছিলেন ব্যবহারকারীরা। অবশেষে শেষ হলো দীর্ঘ অপেক্ষার পালা। সব গুঞ্জনের অবসান ঘটিয়ে টুইটারে আসছে এডিট বাটন। অনেকদিন ধরে পরীক্ষা নিরীক্ষার পর খুব শিগগিরই এই এডিট বাটন চালু করতে চলেছে টুইটার। ১ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) টুইটারের পক্ষ থেকে বলা হয়েছে, খুব শিগগির যোগ হবে ‘এডিট’ বোতাম। টুইট পোস্ট করার পর ৩০ মিনিট পর্যন্ত সেটি ‘এডিট’ করা যাবে। ‘এডিট’ করা টুইটের পাশে থাকবে একটি চিহ্ন, যা দেখে বোঝা যাবে, যে সেটি কাটছাঁট করা হয়েছে। আপাতত টুইটার ব্লু সাবস্ক্রাইবার রাই এই সুবিধা পাবেন।
বর্তমানে পরীক্ষামূলক ভাবে এই ‘এডিট’ বোতাম যোগ করা হয়েছে। আমেরিকা, কানাড, নিউজিল্যান্ডে বসবাসকারীরাই এক মাত্র এই ‘প্রিমিয়াম সাবস্ক্রিপশন’ পেতে পারেন। প্রথমে একটি দেশেই নতুন ‘এডিট’ পরিষেবা চালু করা হবে। ধীরে ধীরে অন্য দেশে তা চালু হবে।
তিনটি ডটের মতো দেখতে টুইটারের নতুন এডিট বাটন ফিচার। এর মাধ্যমেই ব্যবহারকারীরা বিভিন্ন ধরনের টুইট এডিট করতে পারবেন। এতদিন এডিট করার সুবিধা না থাকায় নানান ঝামেলায় পড়তে হত ব্যবহারকারীকে। একবার টুইট করার পর বানান ঠিক করা বা লেখায় কোনো নিছু যোগ করতে চাইলেও তা সম্ভব হত না। তবে এখন খুব সহজেই ইচ্ছামতো এডিট করা যাবে টুইট। তবে ‘এডিট’ করার সুবিধা দিলেও ‘ফলোয়ার’রা তা দেখে অনায়াসেই বুঝবেন, যে টুইটটি ‘এডিট’ করা হয়েছে। কারণ তার পাশে থাকবে বিশেষ একটি ‘আইকন’। কোন সময়ে ‘এডিট’ করা হয়েছে, সেই তথ্য এবং লেবেল। লেবেলে ক্লিক করলে ‘এডিট’ হিস্ট্রির সঙ্গে মূল টুইটটিও দেখা যাবে।
সংস্থার মতে, গ্রাহকরা কী পোস্ট করছেন এই মাধ্যমে, তার একটি রেকর্ড থাকা দরকার। এজন্যই তারা মূল টুইট দেখার সুযোগও রাখছেন। ‘প্রিমিয়াম সাবস্ক্রাইবার’দের জন্য আরও একটি সুবিধাও আনতে চলেছে টুইটার। ‘আনডু’ বোতাম যোগ করবে তারা। ‘সেন্ড’ বোতাম টিপে পোস্ট করার পর ৩০ সেকেন্ড পর্যন্ত এই ‘আনডু’ বোতাম টিপে টুইট বাতিল করতে পারবেন ব্যবহারকারীরা। সূত্র: টেকক্রাঞ্চ




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com