রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

ইসলাম গ্রহণ করতে চেয়েছিলেন হরভজন : ইনজামামুল

স্পোর্টস ডেস্ক:
  • আপডেট সময় রবিবার, ৪ সেপ্টেম্বর, ২০২২

‘ইসলাম গ্রহণ করতে চেয়েছিলেন ভারতের সাবেক তারকা ক্রিকেটার হরভজন সিং’ ঠিক এমনই চাঞ্চল্যকর তথ্য দিলেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ইনজামামুল হক। তিনি জানিয়েছেন, প্রখ্যাত ইসলামী স্কলার মাওলানা তারিক জামিলের বয়ানে মুগ্ধ হয়ে হরভজন ইসলাম গ্রহণের ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছিলেন। গতকাল রোববার পাকিস্তানের প্রভাবশালী সংবাদমাধ্যম জিও নিউজের উর্দু ভার্সনে এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশিত হয়। তাতে সাম্প্রতিক ভাইরাল এক ভিডিওর সূত্রে এ তথ্য জানানো হয়েছে।
ওই ভিডিওতে পাকিস্তানে ভারতের সফর প্রসঙ্গে কথা বলেন ইনজামাম। এ সময় সাবেক এই পাক প্রধান নির্বাচক বলেন, আমরা নামাজের জন্য একটি রুম নির্দিষ্ট করি। প্রতিদিন মাগরিবের নামাজের ইমামতি করতে মাওলানা তারিক জামিল সেখানে আমাদের কাছে আসতেন। তিনি বলেন, মাগরিবের নামাজের পর প্রতিদিনই খেলোয়াড়দের সাথে কথাবার্তা বলতেন মাওলানা তারিক জামিল। এ সময় আমাদের সাথে ইরফান পাঠান, মোহাম্মদ কাইফ ও জহির খানের মতো কিছু ভারতীয় খেলোয়াড়ও নামাজ পড়তে আসতেন।
শুধু মুসলিম ক্রিকেটাররাই নন; বরং নামাজের পর মাওলানার বয়ান শুনতে আরো অনেকেই আসতেন বলে দাবি করেন ইনজামাম। তিনি বলেন, এর মধ্যে হরভজনও ছিলেন। তিনি আমাকে বললেন, ‘আমার মন চায়- এই লোক যা বলে আমি তা মেনে নিই।’ ইনজামাম বলেন, অথচ মাওলানার ব্যাপারে হরভজনের তেমন কোনো জানাশোনা ছিল না। এরপরও মাওলানার কথা মানতে তার মন চাইতো। পরে আমি তাকে বললাম, তাহলে মেনে নাও সমস্যা কোথায়? এই কথার জবাবে হরভজনের উত্তরে ভড়কে যান ইনজামামুল। তিনি বলেন, হরভজন আমাকে বললেন, ‘কিন্তু তোমাদের জীবনযাপন দেখে থমকে যাই। কেননা, তোমাদের জীবন তো তার কথামতো নয়।’ ভাইরাল ভিডিওতে দেখা যায়- উপস্থিত শ্রোতাদের উদ্দেশে ইনজামাম আফসোস করে বলছেন, ‘(হরভজনের মতো) অনেক মানুষ ইসলাম গ্রহণ করতে চায় কিন্তু তারা আবার পিছিয়ে যায় আমাদের জীবনযাপনের (ইসলামহীনতার) কারণেই। -জিও নিউজ অবলম্বনে বেলায়েত হুসাইন




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com