টঙ্গীতে বঙ্গবন্ধুর কটুক্তিকারার অভিযোগ আওয়ামী লীগ থেকে আজীবনের জন্য বহিষ্কৃত গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাময়িক বরখাস্তকৃত মেয়র জাহাঙ্গীর আলমের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল, মানববন্ধন করেছে স্থানীয় আওয়ামী লীগ, অঙ্গ সংগঠন ও স্থানীয়রা। রবিবার (৫ সেপ্টেম্বর) বিকালে গাজীপুরবাসীর ব্যানারে টঙ্গী ৪৬নং ওয়ার্ড ও আসপাশের বিভিন্ন এলাকা থেকে বিক্ষোভ মিছিল নিয়ে টঙ্গী প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেন তারা। এসময় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কটূক্তি করে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে আজীবন বহিষ্কার হওয়া দুর্নীতিবাজ জাহাঙ্গীর আলমের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবি করেন উপস্থিত আওয়ামী লীগের নেতাকর্মী ও স্থানীয়রা। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সদস্য ও টঙ্গী থানা আওয়ামীলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক এবং গাজীপুর সিটি কর্পোরেশন ৪৬নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ নুরুল ইসলাম নুরু, ৪৬নং ওয়ার্ড আওয়ামীলীগের যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম, ৪৬নং ওয়ার্ড যুবলীগের আহ্বায়ক আলী হোসেন, হক কোম্পানির শ্রমিক ইউনিয়নের সভাপতি আকতার হোসেন, গাছা থানা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী মুক্তা ইসলাম ইভা, আওয়ামীলীগ নেতা খোকন শেখ, ৪৬ নং ওয়ার্ড যুবলীগের আহ্বায়ক সদস্য মিজানুর রহমান রিংকু, ৪৬নং ওয়ার্ড ছাত্রলীগের সহ-সভাপতি শাহিন, ৪৬ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি পদপ্রার্থী আজমীর কিশান, ৪৬নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী সাইফুল ইসলাম, সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।