রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

প্রথমবারে মতো ফারুকীর পরিচালনায় ডিপজল

বিনোদন ডেস্ক:
  • আপডেট সময় সোমবার, ৫ সেপ্টেম্বর, ২০২২
একসঙ্গে মনোয়ার হোসেন ডিপজল ও মোস্তফা সরয়ার ফারুকী

দেশের জনপ্রিয় নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। তার পরিচালনায় প্রথমবারের মতো কাজ করলেন জনপ্রিয় অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল। তবে সিনেমা বা ওটিটির কাজ নয়। তাকে দেখা যাবে ফারুকীর একটি নতুন বিজ্ঞাপনে। নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, তিনি (ডিপজল) এককথায় অসাধারণ মানুষ। এই প্রথম তার সঙ্গে একটি বিজ্ঞাপনে কাজ করলাম। খুব ভালো কাজ করেছেন। বিজ্ঞাপনটি শিগগির বিভিন্ন টিভিতে দেখা যাবে।
রোববার (৪ সেপ্টেম্বর) সকাল থেকে রাজধানীর তেজগাঁওয়ের বিজি প্রেসের মাঠে বিজ্ঞাপনটির শুটিং করেন ডিপজল। তার সহশিল্পী ছিলেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা মিশু সাব্বির। এদিকে কয়েকদিন আগে মোস্তফা সরয়ার ফারুকী দেশের এক সময়ের জনপ্রিয় নায়ক ওমর সানিকে নিয়ে বিজ্ঞাপন তৈরি করেন। তার সঙ্গে সহশিল্পী হিসেবে ছিলেন ‘ব্যাচেলর পয়েন্ট’র জনপ্রিয় কাবিলা চরিত্রে অভিনয় করা জিয়াউল হক পলাশ।
জানা গেছে, দুটি বিজ্ঞাপনই একটি মোবাইলভিত্তিক আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠানের অ্যাপের জন্য তৈরি করা হয়েছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com