শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

পাকিস্তানে বন্যায় গত ২৪ ঘন্টায় ২৪ জনের প্রাণহানি, আহত ১১৫

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় সোমবার, ৫ সেপ্টেম্বর, ২০২২

পাকিস্তানে মৌসুমি বৃষ্টির কারণে সৃষ্ট বন্যায় গত ২৪ ঘন্টায় অন্তত ২৪ জনের প্রাণহানি ঘটেছে ও আরো একশ ১৫ জন আহত হয়েছে।
দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এনডিএমএ) এ কথা জানিয়েছে। রোববার রাতে এনডিএমএ পরিবেশিত সংবাদে বলা হয়েছে, সবচেয়ে ক্ষতিগ্রস্ত সিন্ধ প্রদেশে ১৯ জন মারা গেছে। খাইবার পাখতুন খোয়া প্রদেশে মারা গেছে তিনজন। পূর্বাঞ্চলীয় পাঞ্জাব প্রদেশে একজন এবং দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে আরো একজন মারা গেছে ।
এতে আরো বলা হয়, বন্যায় দুই লাখ ১৪ হাজার ৭০৭টি বড়িঘর ধ্বংস এবং ১৩ হাজার ৯৪৬টি গবাদি পশু মারা গেছে। পাকিস্তানে গত মধ্য জুনে শুরু হওয়া মৌসুমি বৃষ্টি ও বন্যায় এ পর্যন্ত প্রায় এক হাজার ৩১৪ জন মারা গেছে এবং আহত হয়েছে ১২ হাজার ৭০৩ জন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com