রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

জার্মানিতে অভিবাসন সহজ করতে আসছে ‘অপর্চুনিটি কার্ড’

আন্তর্জাতিক ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর, ২০২২

নতুন এক অভিবাসন আইনের আওতায় জার্মান সরকার জার্মানিতে অভিবাসন সহজ করার উদ্যোগ নিচ্ছে । শ্রমিক-কর্মীর অভাব মেটাতে প্রস্তাবিত ওই আইনের রূপরেখা তুলে ধরেছেন জার্মান শ্রমমন্ত্রী।
উল্লেখ্য, জার্মানিতে বিমানবন্দরে মালপত্র ব্যবস্খাপনার লোক নেই, হোটেল-রেস্তোরাঁয় পরিচারকের অভাব, কারখানায় প্রয়োজনমতো শ্রমিক পাওয়া যাচ্ছে না । এছাড়া ইঞ্জিনিয়ার, তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ ইত্যাদি উচ্চশিক্ষিত কর্মীর অভাব তো রয়েছেই। ফলে বেড়ে চলা চাহিদা সত্ত্বেও শ্রমিক-কর্মীর অভাবের কারণে জার্মানির অর্থনীতি ক্ষতিগ্রস্ত হচ্ছে । অতএব পড়ন্ত জন্মহারের সেই দেশে বিদেশ থেকে অভিবাসী আনা ছাড়া কোনো উপায় নেই । এই বাস্তব নিয়ে শিল্পবাণিজ্য জগতে কোনো সংশয় না থাকলেও এতকাল রাজনীতি জগত অভিবাসন ত্বরান্বিত করতে তেমন কোনো ‘সাহসী’ পদক্ষেপ নেয়নি । বর্তমান সরকার দ্রুত অতীতের ওই ‘ভুল’ সংশোধনের উদ্যোগ নিচ্ছে।
রোববার জার্মানির ক্ষমমন্ত্রী হুব্যার্টুস হাইল প্রস্তাবিত অভিবাসন আইনের রূপরেখা তুলে ধরেন । আধুনিক যুগের উপযুক্ত এক আইনের মাধ্যমে তিনি শ্রমিক-কর্মীর অভাব মেটানোর লক্ষ্য স্থির করেন । তিনি বলেন, কানাডার মতো পয়েন্ট সিস্টেম চালু করে আবেদনকারীদের বৈধভাবে জার্মানিতে এসে কাজের সুযোগ দিতে চায় সরকার।
চাহিদা ও জোগানের মধ্যে ভারসাম্য বজায় রাখতে এবং জার্মানিতে বসবাসরত মানুষের স্বার্থ রক্ষা করতে সরকার প্রস্তাবিত অভিবাসন আইনে ‘অপর্চুনিটি কার্ড’ নামের এক ব্যবস্থাও রাখতে চায় । এর আওতায় প্রতি বছর প্রতিটি ক্ষেত্রে চাহিদা অনুযায়ী অভিবাসীদের সংখ্যা স্থির করা হবে । অর্থাৎ একটা ঊর্দ্ধসীমার পর আর লোক আনা যাবে না । যারা আসবেন, তাদের চাকরি বা প্রশিক্ষণের মাধ্যমে উপার্জন করতে হবে, সরকারের উপর আর্থিক নির্ভরতা চলবে না । অভিবাসীদের ওয়ার্ক ভিসার মেয়াদও আপাতত সীমিত থাকবে । শিক্ষাগত যোগ্যতা জার্মানিতে স্বীকৃত হলে কোনো ব্যক্তির আবেদন দ্রুত মঞ্জুর হবে । না থাকলেও ক্ষতি নেই । জার্মানির কর্মক্ষেত্রে প্রয়োজনীয় গুণ থাকলেও সহজে সে দেশে কাজের অধিকার দেবে নতুন আইন, বলেন জার্মান শ্রমমন্ত্রী । জার্মানিতে কাজ করতে আগ্রহী ব্যক্তিদের ক্ষেত্রে নতুন অভিবাসন আইনের পয়েন্ট সিস্টেমের আওতায় মূলত চারটি প্রধান শর্ত রাখা হচ্ছে । বিদেশে শিক্ষাগত যোগ্যতা, কমপক্ষে তিন বছরের পেশাগত অভিজ্ঞতা, জার্মান ভাষার উপর দখল অথবা অতীতে জার্মানিতে বসবাসের অভিজ্ঞতার পাশাপাশি আবেদনকারীর বয়স ৩৫-এর বেশি হলে চলবে না । চারটির মধ্যে তিনটি শর্ত পূরণ করলেঅ ‘অপর্চুনিটি কার্ড’ পাওয়া যাবে । তবে খুঁটিনাটি বিষয়ে সরকার এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি।
বর্তমানে বিদেশে বসে জার্মানিতে কাজের সুযোগ খোঁজা ও অভিসানের আবেদন করা বেশ কঠিন । প্রস্তাবিত অভিবাসন আইন কার্যকর হলে সেই প্রক্রিয়া অনেক সহজ হবে বলে মনে করছে সরকার।
সূত্র : ডয়চে ভেলে




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com