বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০১:২৯ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

দৈনিক খবরপত্রের সাবেক কম্পিউটার অপারেটর গিয়াস উদ্দিন মাতুব্বরের ইন্তিকাল

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর, ২০২২

দৈনিক খবরপত্রের সাবেক কম্পিউটার অপারেটর গিয়াস উদ্দিন মাতুব্বর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গত ৪ সেপ্টেম্বর রোববার সকাল সাতটায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান। তার বয়স হয়েছিল ৬৪ বছর। তিনি লিভার ক্যান্সারে আক্রান্ত ছিলেন। মৃত্যুকালে তিনি ৩ মেয়ে ও ১ ছেলে রেখে গেছেন। ৪ সেপ্টেম্বর বিকালে জানাযা শেষে তার গ্রামের বাড়ি শরীয়তপুর ডামুড্যার বড় সিদলকুড়া গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তিনি তার কর্মজীবনে দৈনিক খবরপত্র, বাংলাদেশ প্রতিদিন ও সংগ্রামসহ বিভিন্ন জাতীয় দৈনিকে কম্পিউটার অপারেটর হিসেবে কর্মরত ছিলেন। পরে দৈনিক ভোরের ডাকে সম্পাদনা সহকারী হিসেবে কাজ করেছেন। তার মৃত্যুতে দৈনিক খবরপত্রের কম্পিউটার বিভাগের পক্ষ থেকে শোক জানানো হয়। পরিবারের পক্ষে দেশবাসীর কাছে মরহুমের রূহের মাগফিরাত কামনা করা হয়েছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com