রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৭:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

যতদিন প্রয়োজন হবে ওএমএস কার্যক্রম চলবে : খাদ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর, ২০২২

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, বাজার পরিস্থিতি স্থিতিশীল রাখতে যতদিন প্রয়োজন হবে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় খোলা বাজারে খাদ্যপণ্য বিক্রি বা ওএমএস কার্যক্রম চলমান থাকবে। গতকাল মঙ্গলবার সকালে সচিবালয়ে খাদ্যপরিস্থিতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। খাদ্যমন্ত্রী বলেন, ‘চালের দাম নিয়ন্ত্রণে আমরা মনিটরিং করছি। জরিমানা থেকে শুরু করে, ইতোমধ্যে মামলাও হয়েছে। অনেককে হাইকোর্ট থেকে জামিনও নিতে হয়েছে। আমরা একেবারেই যে মনিটরিং করি না, তা নয়। আমরা প্রচুর মনিটরিং করছি।’
তিনি বলেন, ‘আপনারা যদি মিলগেট, পাইকারি এবং খুচরা বাজার এই তিন জায়গায় যান তাহলে আমাদের জন্য সুবিধা হবে। খুচরা মার্কেটে গেলে দেখবেন যে, একদম ছাদ পর্যন্ত ঠেকিয়ে চাল মজুত করা আছে। জিজ্ঞেস করলে বলে, মিলের সিন্ডিকেট। মধ্যস্থের কথা কেউ বলে না।’
তিনি আরো বলেন, ‘আপনারা বাবু বাজারে কেউ যান না, পাইকারি বাজারে যান না। আপনাদের আমি বিনয়ের সাথে অনুরোধ করছি, এ তিনটি জায়গায় গিয়ে আপনারা শুধু ধরিয়ে দিন। পরে আমরা অ্যাকশন নিতে পারি কি না পারি সেটা দেখেন।’
চালের দাম নির্ধারণ করে দেয়া হবে- বাণিজ্যমন্ত্রীর এমন বক্তব্যের বিষয়ে জানতে চাইলে খাদ্যমন্ত্রী বলেন, ‘ট্যারিফ কমিশন আলাপ-আলোচনা করে যদি মনে করে আমরা এটি বাস্তবায়নের চেষ্টা করব।’




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com