রবিবার, ২২ মার্চ ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

বাগেরহাটে ইমারত নির্মাণ শ্রমিক ফেডারেশনের প্রতিনিধি সভা

মোল্লা আব্দুর রব বাগেরহাট প্রতিনিধি :
  • আপডেট সময় মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর, ২০২২

বাংলাদেশ ইমারত নির্মান শ্রমিক ফেডারেশন এর কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাংগঠনিক সফর উপলক্ষে বাগেরহাট সদর উপজেলা ইমারত নির্মান শ্রমিক ইউনিয়নের আয়োজনে সাংগঠনিক প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে। (৫সেপ্টেম্বর) সোমবার বিকেলে বাগেরহাট প্রেস ক্লাবের হল রুমে সদর উপজেলা ইমারত নির্মান শ্রমিক ইউনিয়নের সভাপতি মোহাম্মাদ আলী শেখ এর সভাপতিত্বে সাধারন সম্পাদক ও শ্রমিক ফেডারেশন ও সহসাধারন সম্পাদক মো: ফিরোজ খন্দকার এর সঞ্চালনায় উক্ত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহসাংগঠনিক সম্পাদক এম ডি ফারুকুজ্জামান। প্রধান বক্তা ছিলেন, বাগেরহাট জেলা শ্রমিকলীগের সাধারন সম্পাদক খান আবু বক্কার সিদ্দিক। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বাগেরহাট জেলা আওয়ামীলীগের কোষাধ্যক্ষ আলহাজ্জ তালুকদার আব্দুল বাকী, বি এম এর সাধারন সম্পাদক আলহাজ্জ ডা: আব্দুল মতিন আকন, বাগেরহাট পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক ইবনে মিজান হিরু, সদর উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি কাজী মুনসুর আলী, বাগেরহাট প্রেস ক্লাবের সাবেক সহসভাপতি ও সিনিয়র সাংবাদিক মোল্লা আব্দুর রব, জেলা শ্রমিকলীগের সাংগঠনিক সম্পাদক হাওলাদার গোলাম কিবরিয়া নিপু, খুলনা মহানগন ইমারত নির্মান শ্রমিক ফেডারেশনের সদস্য সচীব মো: মাসুদ হোসেন, সদর উপজেলা ইমারত নির্মান শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা সৈয়দ বাদশা হোসেন, কেন্দ্রীয় শ্রমিক ফেডারেশনের কোষাধ্যক্ষ মো: বাহার মোল্লা,বাগেরহাট পৌর শ্রমিকলীগের সভাপতি মো: নাসির গাজী প্রমুখ।সভায় বক্তারা বাগেরহাট জেলায় ইমারত নির্মান শ্রমিক ফেডারেশনের একটি শক্তিশালী কমিটি গঠনের জন্য গুরুত্বপুর্ন সাংগঠনিক মতামত দেন।উক্ত প্রতিনিধি সভায় সদর উপজেলা ইমারত নির্মান শ্রমিক ইউনিয়নের সদস্যসহ বিভিন্ন উপজেলা ও পৌর সভার শ্রমিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com