শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৮:১১ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

ডলারের দাম বাড়ায় হিলি চেকপোস্টে কমেছে পাসপোর্ট যাত্রী পারাপার

মোসলেম উদ্দিন (হিলি) দিনাজপুর :
  • আপডেট সময় মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর, ২০২২

ডলারের দাম বাড়ায় দিনাজপুরের হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারত-বাংলাদেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার কমেছে। হিলি ইমিগ্রেশন সুত্রে জানা যায়, এই ইমিগ্রেশন চেকপোষ্ট দিয়ে গত এক মাস আগেও প্রতিদিন প্রায় ৫০০ পাসপোর্টধারী যাত্রী পারাপার করতো। বর্তমানে সাড়ে ৩০০ থেকে ৪০০ জন যাত্রী যাতায়াত করছেন। বিশেষ প্রয়োজন ছাড়া কেউ ভারত বা বাংলাদেশে যাতায়াত করছেন না। হিলি চেকপোষ্ট দিয়ে ভারতগামী যাত্রী নিতাই চন্দ্র বলেন, অনেকদিন ধরে আত্মীয় স্বজনদের সাথে দেখা-সাক্ষাত হয় না। তাই এখন সময় পেয়েছি তাদের সাথে দেখা করতে যাচ্ছি। ডলার মূল্য বেড়ে যাওয়ায় টাকার মান কমে গেছে। বেশিদিন থাকবো না। কয়েকদিন পরেই চলে আসবো। যাত্রী জয় প্রকাশ বলেন, আমি পরিবারসহ মাঝে মধ্যেই মাসির বাড়িতে বেড়াতে যেতাম। কিন্তু গেলো দু’বছর করোনার কারণে যাওয়া হয়নি। অনেকদিন হিলি চেকপোষ্ট দিয়ে ভারতে যাচ্ছি, মাসির বাড়িতে বেড়াতে ভারত থেকে আসা যাত্রী তৌহিদুল ইসলাম বলেন, বাবাকে চিকিৎসার জন্য ভারতের চেন্নাই নিয়ে গিয়েছিলাম। চিকিৎসা শেষে দেশে ফিরলাম। হিলি ইমিগ্রেশন ইনচার্জ (ওসি) বদিউজ্জামান বলেন, হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের মধ্যে যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে। তবে গত এক মাসের তুলোনায় যাত্রী যাতায়াত কিছুটা কমে গেছে। ধারনা করা হচ্ছে ডলারের দাম বৃদ্ধির কারণে। বর্তমান ৮০ থেকে ১০০ যাত্রী পারাপার কমে গেছে। তিনি আরও বলেন, ব্যবসা, চিকিৎসা ও শিক্ষা ভিসায় বেশি লোকজন যাতায়াত করছেন। ভ্রমণে মানুষ কম যাওয়া-আসা করছেন। তবে দূর্গাপূজা উপলক্ষে দুই দেশের মধ্যে যাত্রী পারাপার বাড়তে পারে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com