শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

গজারিয়া শিক্ষানুরাগী শারফুদ্দিন আহম্মেদের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও শোক সভা

গজারিয়া প্রতিনিধি :
  • আপডেট সময় মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর, ২০২২

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা আওয়ামী লীগ ও তেতৈতলা আইডিয়াল স্কুলের সাবেক সহ-সভাপতি, বিশিষ্ট শিক্ষানুরাগী মোঃ মজিবুর রহমান(কন্ট্রাক্টার)এর বিদেহী আতœার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও শোক সভা অনুষ্ঠিত।
সভায় সদ্য প্রয়াত তেতৈতলা আইডিয়াল স্কুলের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ প্রফেসর মোঃ শারফুদ্দিন আহম্মেদের বিদেহী আতœার মাগফেরাতও কামনা করা হয়। শোক সভা ও দোয়া মাহফিলে স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি ও বালুয়াকান্দী ইউনিয়ন আওয়ামী লীগের সাঃসম্পাদক আল আমিন প্রধানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের সিনিঃ কনভেনার, স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তরের প্রকল্প পরিচালক প্রকৌশলী মোঃ মামুনুর রশীদ, সন্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গজারিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আতাউর রহমান নেকী, উপজেলা প্রকৌশলী ইঞ্জিঃ ইশতিয়াক আহম্মেদ, এক্সিন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক, মরহুমের কনিষ্ঠ ছেলে ইঞ্জিঃ মহিদুল ইসলাম মিশন, মতিঝিল টিএন্ডটি কলেজের অধ্যক্ষ ফারুক আহম্মেদ অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা সদস্য মোসলেম উদ্দীন, তেতৈতলা সরকারী প্রাঃ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূরজাহান বেগম, বিশিষ্ট সমাজ সেবক দেওয়ান হারুন অর রশিদ, তেতৈতলা সঃপ্রাঃবিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ জুবায়েদুর রহমান, বালুয়াকান্দী ইউনিয়ন যুবলীগের সভাপতি নুরে আলম ভূঁইয়া, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মাজহারুল ইসলাম ও জাহাঙ্গীর আলম সকি’র সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন স্থানীয় সাংবাদিকবৃন্দ, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র/ছাত্রী ও অভিভাবকবৃন্দ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com