বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

পাঁচবিবিতে ব্রীজ ও স্কুল ভবনের ভিত্তি ফলক উন্মোচন

আব্দুল কাইয়ুম জয়পুরহাট :
  • আপডেট সময় মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর, ২০২২

জয়পুরহাটের পাঁচবিবিতে স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তরের অধিনে (suprb)এর আওতায় আওলাই ইউপি (শুরু পানিয়াল মোড়) পাগলা বাজার হাট রাস্তায় ২ কোটি ৬৫ লক্ষ ১১হাজার ২শত ৫৭ টাকা ব্যয়ে ১২শ মিঃ চেইনেজে ২৫ মিঃ দীর্ঘ পিএসসি গার্ডার ব্রীজ নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন ও মোহাম্মদপুর ইউনিয়নে পশ্চিম রশিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন। গতকাল পানিয়াল ব্রীজের ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব এ্যাডঃ সামছুল আলম দুদু। উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন জয়পুরহাট এলজিডি নির্বাহী প্রকৌশলী আলাউদ্দিন হোসেন, উপজেলা প্রকৌশলী ওয়ালীউললাহ্ সেখ, কুসুম্বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও পাঁচবিবি উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জিহাদ মন্ডল, আওলাই ইউপি চেয়ারম্যান একরামুল হক তাওহিদ। ব্রীজটির নির্মাণকারী প্রতিষ্ঠান হচ্ছে সিরাজগঞ্জের মেসার্স ওসান এন্টারপ্রাইজ। ব্রীজ উদ্বোধনের আগে প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বরমান হোসেনসহ স্থানীয় নেত্রীবৃন্দকে সাথে নিয়ে প্রায় ৮৭ লক্ষ টাকা ব্যয়ে পশ্চিম রশিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তি প্রস্তর স্থাপন ও কাজের উদ্বোধন করেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com